ওয়ান শুটারগান ও গুলিসহ আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মেহেরপুরের গাংনীতে মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ভারতীয় ওয়ান শুটারগান ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

আজ সকাল ১০টার দিকে র‍্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

সিপিসি-৩, র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বি এন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে জোড়পুকুরিয়া থেকে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দুইটি তাজা গুলিসহ মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

উদ্ধার করা অস্ত্র এবং গোলাবারুদসহ মোশারফ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চবিতে বৈচিত্র্যময় পহেলা বৈশাখ উদযাপন

» সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ

» তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

» পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

» ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী

» আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী

» ‘কৃষক কার্ড’ বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

» বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী

» মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওয়ান শুটারগান ও গুলিসহ আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মেহেরপুরের গাংনীতে মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ভারতীয় ওয়ান শুটারগান ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

আজ সকাল ১০টার দিকে র‍্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

সিপিসি-৩, র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বি এন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে জোড়পুকুরিয়া থেকে একটি ভারতীয় ওয়ান শুটারগান ও দুইটি তাজা গুলিসহ মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

উদ্ধার করা অস্ত্র এবং গোলাবারুদসহ মোশারফ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com