‘এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি’: আসিফ নজরুল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে তার স্বাস্থ্য বিষয়ে কিছু বলা যাচ্ছে। এদিকে হাদিকে নিয়েই অজানা তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ নজরুল লিখেছেন, ‘ওসমান হাদিকে সবাই চেনে সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে।

আজকে ওসমান হাদির সহকর্মীদের মুখে শুনলাম মানুষ হিসেবে তার বিশালত্বের কাহিনি।’তিনি আরো লিখেছেন, ‘হাদি গত দেড়টা বছর প্রয়োজনে খালি কার্পেটে সহকর্মীদের সঙ্গে ঘুমিয়েছে, বালিশ একটা থাকলে সেটা তার ঘুমন্ত সহকর্মীর মাথার নিচে দিয়ে দিয়েছে; এমনও হয়েছে, কর্মীর কাপড় নিজে ধুয়ে দিয়েছে। অশ্রুসিক্ত কণ্ঠে তার সহকর্মীরা যখন এসব বলেছে যমুনাতে, আমাদের হৃদয় আরো বিদীর্ণ হয়েছে। আর ছিল হাদির বোনের বুকফাটা আর্তনাদ।

সেটা বর্ণনা করার ভাষা আমার নেই।’ এরপর হাদির জন্য দোয়া কামনা করে আসিফ নজরুল লিখেছেন, ‘এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত

» পূর্বাচল উত্তর-দক্ষিণ ও মাতারবাড়ী নামে হচ্ছে নতুন তিন থানা

» প্রবাসী ৩ লাখ ৭৩ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট

» নতুন ৩ থানাসহ যেসব প্রস্তাব অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার

» ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করেন : মির্জা ফখরুল

» তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্রদ্ধা

» গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু হবে : জামায়াত আমির

» ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত

» ২ বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি’: আসিফ নজরুল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে তার স্বাস্থ্য বিষয়ে কিছু বলা যাচ্ছে। এদিকে হাদিকে নিয়েই অজানা তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ নজরুল লিখেছেন, ‘ওসমান হাদিকে সবাই চেনে সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে।

আজকে ওসমান হাদির সহকর্মীদের মুখে শুনলাম মানুষ হিসেবে তার বিশালত্বের কাহিনি।’তিনি আরো লিখেছেন, ‘হাদি গত দেড়টা বছর প্রয়োজনে খালি কার্পেটে সহকর্মীদের সঙ্গে ঘুমিয়েছে, বালিশ একটা থাকলে সেটা তার ঘুমন্ত সহকর্মীর মাথার নিচে দিয়ে দিয়েছে; এমনও হয়েছে, কর্মীর কাপড় নিজে ধুয়ে দিয়েছে। অশ্রুসিক্ত কণ্ঠে তার সহকর্মীরা যখন এসব বলেছে যমুনাতে, আমাদের হৃদয় আরো বিদীর্ণ হয়েছে। আর ছিল হাদির বোনের বুকফাটা আর্তনাদ।

সেটা বর্ণনা করার ভাষা আমার নেই।’ এরপর হাদির জন্য দোয়া কামনা করে আসিফ নজরুল লিখেছেন, ‘এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com