সাগরপাড়ে ‘ভ্রমণকন্যা’ মিম, ছড়ালেন মুগ্ধতা

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক  : কাজের ফাঁকে ছুটি কাটাতে দেশের বাইরে প্রায়ই উড়াল দেন ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম। তাকে ভক্তমহলে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডাকা হয়। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সময় বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ান তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটল না; ছুটির মেজাজে মালদ্বীপে উড়ে গেলেন নায়িকা, লাস্যময়ী হয়ে ধরা দিলেন নিজেকে।

গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড সামাজিকমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিম। পোস্টের ছবিতে অভিনেত্রীকে লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে কাঠের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। লাস্যময়ী রূপে মিমের এই ছবিগুলো প্রকাশের পরপরই তার ভক্তদের নজর কেড়েছেন নায়িকা।

একজন লিখেছেন, ‘সুন্দর জায়গা, আপনার ছুটি উপভোগ্য হোক।’ কেউ লিখেছেন, ‘অসাধারণ, খুবই সুন্দর।’

ব্যক্তিগত জীবনের বাইরে এই মুহূর্তে বিদ্যা সিনহা মিম তার আসন্ন সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। শোনা যাচ্ছে, মিম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভের বিপরীতে একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন। এই জনপ্রিয় জুটি এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে এর শুটিং চলছে। শুভ-মিম জুটির নতুন কাজের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো: আখতার হোসেন

» একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার কৌশল এখনো শেখেনি ভারত : জাহেদ

» আমরা ছাড়া দেশটাকে কেউ এগিয়ে নিতে পারবে না: মির্জা ফখরুল

» তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

» এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না

» পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে: মির্জা আব্বাস

» তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

» তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

» দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

» বড়াইগ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন, গণমিছিল ও পথসভা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাগরপাড়ে ‘ভ্রমণকন্যা’ মিম, ছড়ালেন মুগ্ধতা

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক  : কাজের ফাঁকে ছুটি কাটাতে দেশের বাইরে প্রায়ই উড়াল দেন ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম। তাকে ভক্তমহলে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডাকা হয়। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সময় বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ান তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটল না; ছুটির মেজাজে মালদ্বীপে উড়ে গেলেন নায়িকা, লাস্যময়ী হয়ে ধরা দিলেন নিজেকে।

গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড সামাজিকমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিম। পোস্টের ছবিতে অভিনেত্রীকে লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে কাঠের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। লাস্যময়ী রূপে মিমের এই ছবিগুলো প্রকাশের পরপরই তার ভক্তদের নজর কেড়েছেন নায়িকা।

একজন লিখেছেন, ‘সুন্দর জায়গা, আপনার ছুটি উপভোগ্য হোক।’ কেউ লিখেছেন, ‘অসাধারণ, খুবই সুন্দর।’

ব্যক্তিগত জীবনের বাইরে এই মুহূর্তে বিদ্যা সিনহা মিম তার আসন্ন সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। শোনা যাচ্ছে, মিম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভের বিপরীতে একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন। এই জনপ্রিয় জুটি এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে এর শুটিং চলছে। শুভ-মিম জুটির নতুন কাজের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com