বিএনপি মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বেলা ১১টায় তিনি সাক্ষাৎ করেন।

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে  হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়ালও উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।

বৈঠক সম্পর্কে বিএনপির একাধিক নেতা জানান, সৌজন্য সাক্ষাৎ হলেও বাংলাদেশ–মঙ্গোলিয়া সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রদূত আগ্রহ দেখান। আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ বাড়াতে বিএনপির সাম্প্রতিক তৎপরতার অংশ হিসেবেও এ সাক্ষাৎ হয়েছে বলে মনে করা হচ্ছে।

সাক্ষাৎ শেষে কোনো পক্ষই গণমাধ্যমের সামনে আলাদাভাবে কথা বলেননি। তবে দলের ভেতরে এটিকে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস প্রধান উপদেষ্টার

» আপিল শুনানিতে কোনও পক্ষপাত করিনি: সিইসি

» তিন দফা দাবি সোমবার আবারও ইসির সামনে ছাত্রদলের অবস্থানের ঘোষণা

» অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

» দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাচন: আবদুস সালাম

» রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি

» তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» আমরা পরিবর্তনের ভিত্তি স্থাপন করে যাচ্ছি: তথ্য উপদেষ্টা রিজওয়ানা

» তারেক রহমানের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বেলা ১১টায় তিনি সাক্ষাৎ করেন।

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে  হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়ালও উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।

বৈঠক সম্পর্কে বিএনপির একাধিক নেতা জানান, সৌজন্য সাক্ষাৎ হলেও বাংলাদেশ–মঙ্গোলিয়া সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রদূত আগ্রহ দেখান। আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ বাড়াতে বিএনপির সাম্প্রতিক তৎপরতার অংশ হিসেবেও এ সাক্ষাৎ হয়েছে বলে মনে করা হচ্ছে।

সাক্ষাৎ শেষে কোনো পক্ষই গণমাধ্যমের সামনে আলাদাভাবে কথা বলেননি। তবে দলের ভেতরে এটিকে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com