সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন হবে আজ বৃহস্পতিবার। দুপুরে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে, গত ৩০ নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে ২৫ বছর পর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করা হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এর দুটি কক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে আট সদস্যবিশিষ্ট একটি ‘পরিকল্পনা ও উন্নয়ন’ কমিটি ও পদ সৃজন কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি। সেইসঙ্গে, সচিবালয়ের কার্যক্রমের জন্য গত ৭ ডিসেম্বর ৪৮৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত

» পূর্বাচল উত্তর-দক্ষিণ ও মাতারবাড়ী নামে হচ্ছে নতুন তিন থানা

» প্রবাসী ৩ লাখ ৭৩ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট

» নতুন ৩ থানাসহ যেসব প্রস্তাব অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার

» ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করেন : মির্জা ফখরুল

» তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্রদ্ধা

» গণতন্ত্রের স্বার্থে ভোট শতভাগ সুষ্ঠু হবে : জামায়াত আমির

» ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত

» ২ বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন আজ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন হবে আজ বৃহস্পতিবার। দুপুরে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে, গত ৩০ নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে ২৫ বছর পর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করা হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এর দুটি কক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে আট সদস্যবিশিষ্ট একটি ‘পরিকল্পনা ও উন্নয়ন’ কমিটি ও পদ সৃজন কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি। সেইসঙ্গে, সচিবালয়ের কার্যক্রমের জন্য গত ৭ ডিসেম্বর ৪৮৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com