সালিশি বৈঠকে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে সালিশি বৈঠকে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে বুধবার (১০ ডিসেম্বর) রাতে থানায় অভিযোগ দায়ের করেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, আমার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার বিকেলে বোন জামাইয়ের বাড়ি খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে সালিশি বৈঠক বসে। বৈঠকে শেষ দিকে বোন জামাই পরিবারের লোকজন পরিকল্পিত হামলা করে। হামলায় আমি, আামার বাবা হারান আলী শেখ, মা মরিয়ম বেগম, আমার ভাগিনা আলামিন ও আমার বোন শাপলা খাতুন আহত হই। গুরুতর আহত আমার বাবা হারান আলী শেখকে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, নিহতের মেয়ে ও মেয়ে জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে বৈঠকে বসা হয়। বৈঠক শেষ দিকে মেয়ে জামাইয়ের লোকজন হামলা করে হারান আলী শেখকে পিটিয়ে হত্যা করে। রাতে থানায় গিয়ে অভিযোগ করে এসেছি।

সিরাজগঞ্জ সদর থানার এসআই সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আজ সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস প্রধান উপদেষ্টার

» আপিল শুনানিতে কোনও পক্ষপাত করিনি: সিইসি

» তিন দফা দাবি সোমবার আবারও ইসির সামনে ছাত্রদলের অবস্থানের ঘোষণা

» অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

» দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাচন: আবদুস সালাম

» রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি

» তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» আমরা পরিবর্তনের ভিত্তি স্থাপন করে যাচ্ছি: তথ্য উপদেষ্টা রিজওয়ানা

» তারেক রহমানের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সালিশি বৈঠকে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে সালিশি বৈঠকে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে বুধবার (১০ ডিসেম্বর) রাতে থানায় অভিযোগ দায়ের করেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, আমার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার বিকেলে বোন জামাইয়ের বাড়ি খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে সালিশি বৈঠক বসে। বৈঠকে শেষ দিকে বোন জামাই পরিবারের লোকজন পরিকল্পিত হামলা করে। হামলায় আমি, আামার বাবা হারান আলী শেখ, মা মরিয়ম বেগম, আমার ভাগিনা আলামিন ও আমার বোন শাপলা খাতুন আহত হই। গুরুতর আহত আমার বাবা হারান আলী শেখকে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, নিহতের মেয়ে ও মেয়ে জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে বৈঠকে বসা হয়। বৈঠক শেষ দিকে মেয়ে জামাইয়ের লোকজন হামলা করে হারান আলী শেখকে পিটিয়ে হত্যা করে। রাতে থানায় গিয়ে অভিযোগ করে এসেছি।

সিরাজগঞ্জ সদর থানার এসআই সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আজ সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com