‘আগামী নির্বাচনে হ্যাঁ-না ভোটের বিষয়টি জনগণকে বোঝানো বড় চ্যালেঞ্জ’

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ। জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ের তথ্য অধিদফতরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর সভাপতিত্ব করেন।

মাহবুবা ফারজানা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধ পরিকর। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সেইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে। যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে।

গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে মন্তব্য করে তথ্য সচিব বলেন, জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। হ্যা ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে। কারণ এই বিষয়টির সঙ্গে তারা পরিচিত নন।

তিনি বলেন, গুজব এবং অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। এ সময়, কর্মকর্তাদের নির্বাচনি আইন ও নিয়মকানুন সম্পর্কে জেনে নেয়ার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সাথে মিলে প্রচার-প্রচারণার কাজটি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নির্বাচন উপলক্ষে ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো: আখতার হোসেন

» একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার কৌশল এখনো শেখেনি ভারত : জাহেদ

» আমরা ছাড়া দেশটাকে কেউ এগিয়ে নিতে পারবে না: মির্জা ফখরুল

» তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

» এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না

» পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে: মির্জা আব্বাস

» তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

» তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

» দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

» বড়াইগ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন, গণমিছিল ও পথসভা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘আগামী নির্বাচনে হ্যাঁ-না ভোটের বিষয়টি জনগণকে বোঝানো বড় চ্যালেঞ্জ’

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ। জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ের তথ্য অধিদফতরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর সভাপতিত্ব করেন।

মাহবুবা ফারজানা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছতার সাথে করতে সরকার বদ্ধ পরিকর। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সেইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে। যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে।

গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতা আছে মন্তব্য করে তথ্য সচিব বলেন, জনগণকে নির্বাচন এবং ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। হ্যা ও না ভোটের বিষয়টিও জনগণকে সহজভাবে বোঝাতে হবে। কারণ এই বিষয়টির সঙ্গে তারা পরিচিত নন।

তিনি বলেন, গুজব এবং অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। এ সময়, কর্মকর্তাদের নির্বাচনি আইন ও নিয়মকানুন সম্পর্কে জেনে নেয়ার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সাথে মিলে প্রচার-প্রচারণার কাজটি করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নির্বাচন উপলক্ষে ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com