মোটরসাইকেলে এসে দুই যুবদল নেতাকে গুলি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজার শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। মঙ্গলবার  রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। যারা এ ঘটনা ঘটিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লারপাড়ার স্থানীয় এক বাসিন্দা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাকবিতণ্ডার জেরে হত্যা করা হয়েছিল। হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, তারা সাইফুলের ওপর আজ গুলির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন। তিনি বলেন, প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান

» সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

» প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিনজনকে গলা কেটে হত্যা

» ছুরির আঘাতে যুবকের মৃত্যু

» যৌথ বাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ ব্যক্তিকে আটক

» অস্ট্রেলিয়ার সুপার এইটে উঠার সম্ভাবনা কতটুকু?

» বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না: তাহের

» তেলেঙ্গানায় ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

» সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন

» শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোটরসাইকেলে এসে দুই যুবদল নেতাকে গুলি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজার শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। মঙ্গলবার  রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। যারা এ ঘটনা ঘটিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লারপাড়ার স্থানীয় এক বাসিন্দা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাকবিতণ্ডার জেরে হত্যা করা হয়েছিল। হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, তারা সাইফুলের ওপর আজ গুলির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন। তিনি বলেন, প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com