মেয়ে আরাধ্যার নামে ভুয়া আইডি, ক্ষুব্ধ ঐশ্বরিয়া

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সোশ্যাল মিডিয়ায় মেয়ে আরাধ্যার নামে ছড়াচ্ছে ভুয়া আইডি-এ ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মেয়ে আরাধ্যার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।

ঐশ্বরিয়া বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। যেসব প্রোফাইল দেখা যাচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। আমি জানি, আপনারা আমাকে, অভিষেক এবং পুরো পরিবারকে অনেক ভালোবাসেন। কিন্তু যা দেখবেন বা শুনবেন, সব সময় তা বিশ্বাস করবেন না।

এর আগে নিজস্ব ছবি অশ্লীল কনটেন্টে ব্যবহার হওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। এবার মেয়ের পরিচয়ে ছড়ানো ভুয়া অ্যাকাউন্ট নিয়েও সতর্ক করলেন ভক্তদের।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে সাবেক এই বিশ্বসুন্দরী আরও বলেন, “দিনের একটি নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। এতে নিজেকে খুঁজে পাবেন, নিজেকে সময় দিতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি জীবনে সমস্যা তৈরি করতে পারে। তাই যতটা পারেন এ থেকে দূরত্ব বজায় রাখুন।”

তার মতে, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করলেই মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং জীবনও আরও ভালোভাবে এগিয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুখের অন্বেষা

» কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

» রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা

» চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

» দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

» গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেয়ে আরাধ্যার নামে ভুয়া আইডি, ক্ষুব্ধ ঐশ্বরিয়া

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সোশ্যাল মিডিয়ায় মেয়ে আরাধ্যার নামে ছড়াচ্ছে ভুয়া আইডি-এ ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার মেয়ে আরাধ্যার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।

ঐশ্বরিয়া বলেন, “আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। যেসব প্রোফাইল দেখা যাচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। আমি জানি, আপনারা আমাকে, অভিষেক এবং পুরো পরিবারকে অনেক ভালোবাসেন। কিন্তু যা দেখবেন বা শুনবেন, সব সময় তা বিশ্বাস করবেন না।

এর আগে নিজস্ব ছবি অশ্লীল কনটেন্টে ব্যবহার হওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। এবার মেয়ের পরিচয়ে ছড়ানো ভুয়া অ্যাকাউন্ট নিয়েও সতর্ক করলেন ভক্তদের।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে সাবেক এই বিশ্বসুন্দরী আরও বলেন, “দিনের একটি নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। এতে নিজেকে খুঁজে পাবেন, নিজেকে সময় দিতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি জীবনে সমস্যা তৈরি করতে পারে। তাই যতটা পারেন এ থেকে দূরত্ব বজায় রাখুন।”

তার মতে, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করলেই মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং জীবনও আরও ভালোভাবে এগিয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com