বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা বিএনপি এবং জামায়াত-ই-ইসলামী—উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত। যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করেন এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ বজায় রাখেন তাদের মনোনয়ন দেওয়া হবে বলেও জানানো হয়।

নিজ দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে এমন ঘোষণা দেন এনসিপি-র প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার সকালে (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি-র প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রথম ধাপে আমরা ১২৫ জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে তাদেরকে মনোনয়ন দিবো। জামায়াতের যারা বিদ্রোহী তাদেরকে মনোনয়ন দিবো৷

তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সাথে যোগাযোগ কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করেছেন এমন প্রশ্নের উত্তরে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে অনেকেই যোগাযোগ করছেন৷ দেখেন না মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে মানে যোগাযোগ শুরু করেছে।

ছাত্র উপদেষ্টারা এনসিপির প্রার্থী হবে কি না এই প্রশ্নের বিষয়ে তিনি বলেন, তারা এখনো পদত্যাগ করেনি। পদত্যাগ করলে এর উত্তর দেওয়া যাবে। প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস প্রধান উপদেষ্টার

» আপিল শুনানিতে কোনও পক্ষপাত করিনি: সিইসি

» তিন দফা দাবি সোমবার আবারও ইসির সামনে ছাত্রদলের অবস্থানের ঘোষণা

» অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

» দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাচন: আবদুস সালাম

» রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি

» তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» আমরা পরিবর্তনের ভিত্তি স্থাপন করে যাচ্ছি: তথ্য উপদেষ্টা রিজওয়ানা

» তারেক রহমানের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা বিএনপি এবং জামায়াত-ই-ইসলামী—উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত। যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করেন এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ বজায় রাখেন তাদের মনোনয়ন দেওয়া হবে বলেও জানানো হয়।

নিজ দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে এমন ঘোষণা দেন এনসিপি-র প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার সকালে (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি-র প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রথম ধাপে আমরা ১২৫ জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে তাদেরকে মনোনয়ন দিবো। জামায়াতের যারা বিদ্রোহী তাদেরকে মনোনয়ন দিবো৷

তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সাথে যোগাযোগ কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করেছেন এমন প্রশ্নের উত্তরে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে অনেকেই যোগাযোগ করছেন৷ দেখেন না মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে মানে যোগাযোগ শুরু করেছে।

ছাত্র উপদেষ্টারা এনসিপির প্রার্থী হবে কি না এই প্রশ্নের বিষয়ে তিনি বলেন, তারা এখনো পদত্যাগ করেনি। পদত্যাগ করলে এর উত্তর দেওয়া যাবে। প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com