দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে গুলি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাদল মিয়া নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনা ঘটেছে।

সোমবার ম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরগদাই ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী বাদল মিয়া উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরগদাই এলাকার নুরু মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইকবাল ওরফে টেডা ইকবাল, রানা, মোমেন মিয়া  ব্যবসায়ী বাদল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সোমবার রাতে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ইকবাল ওরফে টেডা ইকবালের নেতৃত্বে ২০/২৫ জন মিলে অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী বাদল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল বলেন, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী বাদল মিয়ার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস প্রধান উপদেষ্টার

» আপিল শুনানিতে কোনও পক্ষপাত করিনি: সিইসি

» তিন দফা দাবি সোমবার আবারও ইসির সামনে ছাত্রদলের অবস্থানের ঘোষণা

» অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

» দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাচন: আবদুস সালাম

» রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি

» তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» আমরা পরিবর্তনের ভিত্তি স্থাপন করে যাচ্ছি: তথ্য উপদেষ্টা রিজওয়ানা

» তারেক রহমানের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে গুলি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাদল মিয়া নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনা ঘটেছে।

সোমবার ম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরগদাই ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী বাদল মিয়া উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরগদাই এলাকার নুরু মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইকবাল ওরফে টেডা ইকবাল, রানা, মোমেন মিয়া  ব্যবসায়ী বাদল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সোমবার রাতে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ইকবাল ওরফে টেডা ইকবালের নেতৃত্বে ২০/২৫ জন মিলে অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী বাদল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল বলেন, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী বাদল মিয়ার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com