লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে: গোলাম পরওয়ার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে।

আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে রয়েছেন।

তিনি বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়ে আলোচনা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও কথা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রবাসী ভোটারের নিবন্ধন প্রক্রিয়াটি জটিল মনে করছে প্রবাসীরা। এটাকে আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। ওনাদের পদক্ষেপ গ্রহণের জন্য বলেছি। ইসি আমাদের কিছু বলেনি। এর আগে তারা বলেছে এটি একটি ব্যয়বহুল প্রকল্প।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘একটি দল প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছে। তফসিল হলে এগুলো নিয়ন্ত্রণের জন্য কী ধরনের ব্যবস্থা নেবে তা নিয়ে আলোচনা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমরা সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরেছি। কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরব; ইসি বলেছে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ‘আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। জাতি মনে করছে নির্বাচনের তফসিল নিয়ে সময় পার হয়ে যাচ্ছিল; তাই আমরা এসেছি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রথম ধাপে বগুড়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৯৬ জন

» দুই ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

» তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

» ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক ইসরায়েলি নিহত

» প্রাচীন মিশরে পারফিউম ব্যবহার হতো মমি সংরক্ষণে

» ‘আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে’

» বিশেষ অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ এক সন্ত্রাসী গ্রেফতার

» ‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের আলোচনা

» ঢাবিতে পিটিয়ে হত্যা : ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

» নিজের পছন্দের যে ব্যাটিং অর্ডারে খেলতে চান মিরাজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে: গোলাম পরওয়ার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে।

আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে রয়েছেন।

তিনি বলেন, তফসিল ঘোষণা নিয়ে ইসির স্পষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছিলাম। ভোটগ্রহণ কর্মকর্তা নিয়ে আলোচনা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও কথা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রবাসী ভোটারের নিবন্ধন প্রক্রিয়াটি জটিল মনে করছে প্রবাসীরা। এটাকে আরও সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে। ওনাদের পদক্ষেপ গ্রহণের জন্য বলেছি। ইসি আমাদের কিছু বলেনি। এর আগে তারা বলেছে এটি একটি ব্যয়বহুল প্রকল্প।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘একটি দল প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছে। তফসিল হলে এগুলো নিয়ন্ত্রণের জন্য কী ধরনের ব্যবস্থা নেবে তা নিয়ে আলোচনা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমরা সুনির্দিষ্ট ঘটনা তুলে ধরেছি। কোনো কর্মকর্তা অনিয়ম করলে আমরা তুলে ধরব; ইসি বলেছে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ‘আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। জাতি মনে করছে নির্বাচনের তফসিল নিয়ে সময় পার হয়ে যাচ্ছিল; তাই আমরা এসেছি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com