গ্রিস উপকূলে নৌকা থেকে ১৭ মরদেহ উদ্ধার, হাসপাতালে ২

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গ্রিস উপকূলে একটি অর্ধ ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ জন আশ্রয়প্রার্থীর মরদেহ এবং গুরুতর অসুস্থ দুজনকে উদ্ধার করা হয়েছে।

দেশটির ক্রিট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৬ নটিক্যাল মাইল দূরে ওই নৌকাটি ভাসছিল। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কোস্টগার্ড।

মুখপাত্র জানিয়েছে, খারাপ আবহাওয়া, পানিশূন্যতা ও অমানবিক এই যাত্রার মাধ্যমে তারা ইউরোপে পৌঁছাতে চেয়েছিলেন। তাদের নৌকায় কোনো খাবার বা পানি ছিল না। বিরূপ আবহাওয়ায় পড়ে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে পানি প্রবেশ করছিল।

ক্রিটের ইরিয়াপেট্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রানগৌলিস বলেন, নিহতরা সবাই তরুণ। নৌকাটির সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে তারা লিবিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি জমান। তারা পানিশূন্যতার কারণে মারা গেছেন কি না ময়নাতদন্তকারীরা জানার চেষ্টা করছে।

এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, তুরস্কের একটি কার্গো জাহাজ প্রথম ওই নৌকাটিকে দেখতে পেয়ে গ্রিক কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কোস্টগার্ড দ্রুত দুটি জাহাজ পাঠায়। ইইউ সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সও উদ্ধারকাজে যোগ দয়ে। তারা একটি নৌযান, একটি বিমান ও একটি সুপার পুমা হেলিকপ্টার পাঠায়।

গত এক বছরে, অভিবাসী ও আশ্রয়প্রার্থীরা লিবিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের অঞ্চলে পৌঁছানোর জন্য পূর্ব ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপকে ব্যবহার করছেন।  সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামায়াতের বিক্ষোভ বাতিল

» সকালে ‘না’ বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

» গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল

» সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

» মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

» রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

» মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

» দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

» বাসচাপায় প্রাইভেটকারের দুজন নিহত

» তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে : মির্জা ফখরুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্রিস উপকূলে নৌকা থেকে ১৭ মরদেহ উদ্ধার, হাসপাতালে ২

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গ্রিস উপকূলে একটি অর্ধ ডুবে যাওয়া নৌকা থেকে ১৭ জন আশ্রয়প্রার্থীর মরদেহ এবং গুরুতর অসুস্থ দুজনকে উদ্ধার করা হয়েছে।

দেশটির ক্রিট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৬ নটিক্যাল মাইল দূরে ওই নৌকাটি ভাসছিল। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কোস্টগার্ড।

মুখপাত্র জানিয়েছে, খারাপ আবহাওয়া, পানিশূন্যতা ও অমানবিক এই যাত্রার মাধ্যমে তারা ইউরোপে পৌঁছাতে চেয়েছিলেন। তাদের নৌকায় কোনো খাবার বা পানি ছিল না। বিরূপ আবহাওয়ায় পড়ে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে পানি প্রবেশ করছিল।

ক্রিটের ইরিয়াপেট্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রানগৌলিস বলেন, নিহতরা সবাই তরুণ। নৌকাটির সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে তারা লিবিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি জমান। তারা পানিশূন্যতার কারণে মারা গেছেন কি না ময়নাতদন্তকারীরা জানার চেষ্টা করছে।

এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, তুরস্কের একটি কার্গো জাহাজ প্রথম ওই নৌকাটিকে দেখতে পেয়ে গ্রিক কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কোস্টগার্ড দ্রুত দুটি জাহাজ পাঠায়। ইইউ সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সও উদ্ধারকাজে যোগ দয়ে। তারা একটি নৌযান, একটি বিমান ও একটি সুপার পুমা হেলিকপ্টার পাঠায়।

গত এক বছরে, অভিবাসী ও আশ্রয়প্রার্থীরা লিবিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের অঞ্চলে পৌঁছানোর জন্য পূর্ব ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপকে ব্যবহার করছেন।  সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com