লন্ডন–দিল্লি–পিন্ডিতে বসে রাজনীতি চলবে না: ভিপি সাদিক কায়েম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না—এ মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, নতুন বাংলাদেশের রাজনীতির সিদ্ধান্ত হবে দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, কোনো বিদেশি প্রেসক্রিপশনে নয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন ভিপি সাদিক।

তিনি বলেন, গত ১৬ বছরে আমরা ভোট দিতে পারিনি। এবার তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তরুণরা সিদ্ধান্ত নিলে দেশ বদলে যাবে। তার দাবি, জুলাই মাসের আন্দোলনে তরুণ নেতৃত্বই সারাদেশে ‘নীরব বিপ্লব’ সৃষ্টি করেছে।

সাদিক কায়েম আরও বলেন, ১৬ বছরের বিভাজনের কারণে বিভিন্ন আন্দোলন সফল হয়নি, কিন্তু তরুণরা নেতৃত্ব দিলে আন্দোলন সফলতা পেয়েছে। শহীদদের আত্মত্যাগেই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম এখন ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি ঝুঁকছে।

এসময় তিনি ঠাকুরগাঁও বিমানবন্দরের অচলাবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর ছিল। কিন্তু ভারতের চাপে তা বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো দেশের প্রেসক্রিপশন চলবে না।

তিনি আশ্বাস দেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা বিমানবন্দর পুণরায় চালু করার উদ্যোগ নেবেন। পাশাপাশি স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

গত ১৬ বছরের রাজনৈতিক ব্যবস্থাকে তিনি ‘ফ্যাসিবাদী কাঠামো’ বলে উল্লেখ করেন এবং বলেন, এর নেতিবাচক প্রভাব দেশের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিতে পড়েছে। এ ছাড়া সীমান্তে হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন তিনি।

তিনি বলেন, তরুণরা যদি ইনসাফের পক্ষে থাকে, তাহলে নতুন গণজোয়ার সৃষ্টি হবে। উত্তরবঙ্গের কৃষিসম্পদই ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঠাকুরগাঁও–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার। প্রধান বক্তা ছিলেন ঠাকুরগাঁও–২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও–১ আসনের প্রার্থী ও সাবেক ছাত্রশিবির সভাপতি দেলাওয়ার হোসেন। এ ছাড়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন—ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এবং জাতীয় গণশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান।

সূএ : ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

» আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

» আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

» বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

» কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

» দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

» জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

» বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

» ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লন্ডন–দিল্লি–পিন্ডিতে বসে রাজনীতি চলবে না: ভিপি সাদিক কায়েম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না—এ মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, নতুন বাংলাদেশের রাজনীতির সিদ্ধান্ত হবে দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, কোনো বিদেশি প্রেসক্রিপশনে নয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন ভিপি সাদিক।

তিনি বলেন, গত ১৬ বছরে আমরা ভোট দিতে পারিনি। এবার তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তরুণরা সিদ্ধান্ত নিলে দেশ বদলে যাবে। তার দাবি, জুলাই মাসের আন্দোলনে তরুণ নেতৃত্বই সারাদেশে ‘নীরব বিপ্লব’ সৃষ্টি করেছে।

সাদিক কায়েম আরও বলেন, ১৬ বছরের বিভাজনের কারণে বিভিন্ন আন্দোলন সফল হয়নি, কিন্তু তরুণরা নেতৃত্ব দিলে আন্দোলন সফলতা পেয়েছে। শহীদদের আত্মত্যাগেই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম এখন ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি ঝুঁকছে।

এসময় তিনি ঠাকুরগাঁও বিমানবন্দরের অচলাবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর ছিল। কিন্তু ভারতের চাপে তা বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো দেশের প্রেসক্রিপশন চলবে না।

তিনি আশ্বাস দেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা বিমানবন্দর পুণরায় চালু করার উদ্যোগ নেবেন। পাশাপাশি স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

গত ১৬ বছরের রাজনৈতিক ব্যবস্থাকে তিনি ‘ফ্যাসিবাদী কাঠামো’ বলে উল্লেখ করেন এবং বলেন, এর নেতিবাচক প্রভাব দেশের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিতে পড়েছে। এ ছাড়া সীমান্তে হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন তিনি।

তিনি বলেন, তরুণরা যদি ইনসাফের পক্ষে থাকে, তাহলে নতুন গণজোয়ার সৃষ্টি হবে। উত্তরবঙ্গের কৃষিসম্পদই ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঠাকুরগাঁও–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার। প্রধান বক্তা ছিলেন ঠাকুরগাঁও–২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও–১ আসনের প্রার্থী ও সাবেক ছাত্রশিবির সভাপতি দেলাওয়ার হোসেন। এ ছাড়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন—ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এবং জাতীয় গণশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান।

সূএ : ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com