এভারকেয়ারে কমছে উৎসুক জনতার ভিড়

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : খালেদা জিয়ার চিকিৎসাকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উৎসক জনতার চাপ ছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল ঘিরে। শনিবার (৬ ডিসেম্বর) সে চাপ নেই। পেশাগত কাজে সাংবাদিক ও বিভিন্ন সংস্থার কিছু লোক ছাড়া তেমন কারও উপস্থিতি চোখে পড়েনি। এ কারণে যেমন স্বস্তিতে আছে হাসপাতাল প্রশাসন, একইভাবে অন্যান্য রোগীদের ভোগান্তি কমেছে।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় গত ২৩ নভেম্বর তাকে জরুরিভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে রোববার (৭ ডিসেম্বর) করা হয়। শোনা যাচ্ছে সেটি আরও পেছাতে পারে।

চিকিৎসাধীন খালেদা জিয়ার বয়স প্রায় ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। এরই মধ্যে তাকে দেখতে গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো: আখতার হোসেন

» একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার কৌশল এখনো শেখেনি ভারত : জাহেদ

» আমরা ছাড়া দেশটাকে কেউ এগিয়ে নিতে পারবে না: মির্জা ফখরুল

» তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

» এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না

» পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে: মির্জা আব্বাস

» তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

» তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

» দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

» বড়াইগ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন, গণমিছিল ও পথসভা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এভারকেয়ারে কমছে উৎসুক জনতার ভিড়

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : খালেদা জিয়ার চিকিৎসাকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উৎসক জনতার চাপ ছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল ঘিরে। শনিবার (৬ ডিসেম্বর) সে চাপ নেই। পেশাগত কাজে সাংবাদিক ও বিভিন্ন সংস্থার কিছু লোক ছাড়া তেমন কারও উপস্থিতি চোখে পড়েনি। এ কারণে যেমন স্বস্তিতে আছে হাসপাতাল প্রশাসন, একইভাবে অন্যান্য রোগীদের ভোগান্তি কমেছে।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় গত ২৩ নভেম্বর তাকে জরুরিভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে রোববার (৭ ডিসেম্বর) করা হয়। শোনা যাচ্ছে সেটি আরও পেছাতে পারে।

চিকিৎসাধীন খালেদা জিয়ার বয়স প্রায় ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। এরই মধ্যে তাকে দেখতে গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com