লন্ডনের লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজল ভাস্কর্য

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বলিউডের কিংবদন্তি জুটি শাহরুখ খান ও কাজলকে সম্মান জানাতে লন্ডনের বিখ্যাত লেস্টার স্কয়ারে স্থাপন করা হলো তাদের ভাস্কর্য। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে মূর্তিটি স্থাপন করা হয়েছে।

লন্ডনের ট্যুরিজম বোর্ড জানায়, লেস্টার স্কয়ারের ‘স্কাল্পচার্স অব সিনেমা’ প্রকল্পে বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকাদের স্থান দেওয়া হয়। এবার সেখানে জায়গা পেলেন শাহরুখ-কাজল—যা বলিউডের কোনো জুটির প্রথম ভাস্কর্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্তৃপক্ষ ও ভারতীয় কমিউনিটির সদস্যরা। লন্ডনের লেস্টার স্কয়ারে ভারতীয় সিনেমার দুই জনপ্রিয় মুখ শাহরুখ ও কাজল তাদের নতুন ভাস্কর্য উন্মোচন করতে যুক্তরাজ্যে ছিলেন। এ ছাড়াও ভাস্কর্যটি দেখতে লেস্টার স্কয়ারে জড়ো হন বিপুল ভক্ত।

পরে শাহরুখ সংবাদমাধ্যমকে বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’তে  আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। দেখিয়েছিলাম কেমন করে ভালোবাসা সব প্রাচীর ভেঙে সবাইকে এক করে দিতে পারে প্রেম।

এদিকে কাজল বলেন, ‘৩০ বছর পরও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এত ভালোবাসা পাচ্ছে, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছিল আমাদের ইতিহাস আবার পুনরুজ্জীবিত হচ্ছে। এমন এক গল্প যা সত্যিই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে।’

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। সিনেমার তাদের রসায়ন আজও কোটি ভক্তের হৃদয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো: আখতার হোসেন

» একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার কৌশল এখনো শেখেনি ভারত : জাহেদ

» আমরা ছাড়া দেশটাকে কেউ এগিয়ে নিতে পারবে না: মির্জা ফখরুল

» তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

» এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না

» পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে: মির্জা আব্বাস

» তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

» তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

» দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

» বড়াইগ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন, গণমিছিল ও পথসভা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লন্ডনের লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজল ভাস্কর্য

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বলিউডের কিংবদন্তি জুটি শাহরুখ খান ও কাজলকে সম্মান জানাতে লন্ডনের বিখ্যাত লেস্টার স্কয়ারে স্থাপন করা হলো তাদের ভাস্কর্য। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে মূর্তিটি স্থাপন করা হয়েছে।

লন্ডনের ট্যুরিজম বোর্ড জানায়, লেস্টার স্কয়ারের ‘স্কাল্পচার্স অব সিনেমা’ প্রকল্পে বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকাদের স্থান দেওয়া হয়। এবার সেখানে জায়গা পেলেন শাহরুখ-কাজল—যা বলিউডের কোনো জুটির প্রথম ভাস্কর্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্তৃপক্ষ ও ভারতীয় কমিউনিটির সদস্যরা। লন্ডনের লেস্টার স্কয়ারে ভারতীয় সিনেমার দুই জনপ্রিয় মুখ শাহরুখ ও কাজল তাদের নতুন ভাস্কর্য উন্মোচন করতে যুক্তরাজ্যে ছিলেন। এ ছাড়াও ভাস্কর্যটি দেখতে লেস্টার স্কয়ারে জড়ো হন বিপুল ভক্ত।

পরে শাহরুখ সংবাদমাধ্যমকে বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’তে  আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। দেখিয়েছিলাম কেমন করে ভালোবাসা সব প্রাচীর ভেঙে সবাইকে এক করে দিতে পারে প্রেম।

এদিকে কাজল বলেন, ‘৩০ বছর পরও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এত ভালোবাসা পাচ্ছে, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছিল আমাদের ইতিহাস আবার পুনরুজ্জীবিত হচ্ছে। এমন এক গল্প যা সত্যিই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে।’

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। সিনেমার তাদের রসায়ন আজও কোটি ভক্তের হৃদয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com