নরসিংদীতে  জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০, প্রতিবাদ বিক্ষোভ মিছিল

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর-০২ আসনের অন্তর্ভুক্ত  মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে । বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভা শেষে সন্ধ্যা  ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এ দিকে  হামলার প্রতিবাদে রাত ৯.০০ টার দিকে  পলাশ উপজেলাসহ বিভিন্ন স্থানে জামায়াতে শত-শত নেতাকর্মী  প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে দলটি ।

দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন জানান, শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী সভায় বাধা সৃষ্টি করছিলেন। এমনকি তার বক্তব্য চলাকালীন স্টেজের পেছনে গিয়ে গালিগালাজও করেন তারা। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে গেলেও সভা শেষে ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছেন মেহেরপাড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন।

যারা এভাবে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি ও দাড়িপাল্লার প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারী বৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সংকট, ক্ষতিগ্রস্ত ২৬ হাজার মানুষ

» স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয়

» বেলজিয়ামের রোলারকোস্টার যাত্রায় কি পিষ্ট হবে ‘নিখুঁত’ স্পেন?

» ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

» বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার

» বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জন গ্রেফতার

» দোকানের কেক-বিস্কুট হতে পারে শিশুর খর্বতার কারণ

» অজুতে যে ভুল আমরা অনেকেই করি

» ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

» গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নরসিংদীতে  জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা, আহত ৩০, প্রতিবাদ বিক্ষোভ মিছিল

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর-০২ আসনের অন্তর্ভুক্ত  মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে । বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভা শেষে সন্ধ্যা  ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এ দিকে  হামলার প্রতিবাদে রাত ৯.০০ টার দিকে  পলাশ উপজেলাসহ বিভিন্ন স্থানে জামায়াতে শত-শত নেতাকর্মী  প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে দলটি ।

দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন জানান, শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী সভায় বাধা সৃষ্টি করছিলেন। এমনকি তার বক্তব্য চলাকালীন স্টেজের পেছনে গিয়ে গালিগালাজও করেন তারা। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তারা সেখান থেকে সরে গেলেও সভা শেষে ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছেন মেহেরপাড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন।

যারা এভাবে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি ও দাড়িপাল্লার প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com