রাজনৈতিক মত ভিন্ন হলেও দেশে উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

এসময় তিনি বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের উন্নয়ন ও কল্যাণে সবারই একসঙ্গে কাজ করা উচিত। খালেদা জিয়ার অসুস্থতার খবর নিয়মিতই পাচ্ছেন এবং বিভিন্ন মাহফিলে তার সুস্থতার জন্য দোয়া করে আসছেন বলে জানান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সর্বশেষ অবস্থা জানতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ফয়জুল করিম বলেন, ‘আমাদের দেশনেত্রী দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আছেন। আমরা বহু জায়গায় তার জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন’।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কেউ কারো শত্রু নই। সব আদর্শ, সব মত, সব ধর্মের মানুষ যদি একসঙ্গে দেশকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করি, তাহলে উন্নয়ন নিশ্চিতভাবেই সম্ভব। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু উন্নয়নের জায়গায় আমাদের ঐক্য দরকার।’

খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মুফতি ফয়জুল করিম বলেন, হাসপাতালের দায়িত্বশীলদের কাছ থেকে তথ্য নিয়েছি। এখন পর্যন্ত বড় কোনো পরিবর্তন হয়েছে– এমন খবর তারা দিতে পারেননি। আগের মতোই আছেন। আল্লাহ চাইলে অবশ্যই সুস্থ করে দেবেন।

তিনি বলেন, ‘আমরা ভেতরে যেতে পারিনি। দায়িত্বশীলরা আছেন, চিকিৎসা চলছে। আমি মনে করি তাকে সরাসরি দেখার চেয়ে তার জন্য দোয়া করাটাই বেশি জরুরি।’

দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘আসুন, আমরা সবাই সম্মিলিতভাবে তার জন্য দোয়া করি– আল্লাহ যেন খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশসেবায় ফিরিয়ে দেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বেলজিয়ামের রোলারকোস্টার যাত্রায় কি পিষ্ট হবে ‘নিখুঁত’ স্পেন?

» ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

» বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার

» বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জন গ্রেফতার

» দোকানের কেক-বিস্কুট হতে পারে শিশুর খর্বতার কারণ

» অজুতে যে ভুল আমরা অনেকেই করি

» ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

» গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত

» সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

» বাজারে বেড়েছে ডিমের দাম, মাছের দামও চড়া

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজনৈতিক মত ভিন্ন হলেও দেশে উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

এসময় তিনি বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের উন্নয়ন ও কল্যাণে সবারই একসঙ্গে কাজ করা উচিত। খালেদা জিয়ার অসুস্থতার খবর নিয়মিতই পাচ্ছেন এবং বিভিন্ন মাহফিলে তার সুস্থতার জন্য দোয়া করে আসছেন বলে জানান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সর্বশেষ অবস্থা জানতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ফয়জুল করিম বলেন, ‘আমাদের দেশনেত্রী দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আছেন। আমরা বহু জায়গায় তার জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন’।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কেউ কারো শত্রু নই। সব আদর্শ, সব মত, সব ধর্মের মানুষ যদি একসঙ্গে দেশকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করি, তাহলে উন্নয়ন নিশ্চিতভাবেই সম্ভব। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু উন্নয়নের জায়গায় আমাদের ঐক্য দরকার।’

খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মুফতি ফয়জুল করিম বলেন, হাসপাতালের দায়িত্বশীলদের কাছ থেকে তথ্য নিয়েছি। এখন পর্যন্ত বড় কোনো পরিবর্তন হয়েছে– এমন খবর তারা দিতে পারেননি। আগের মতোই আছেন। আল্লাহ চাইলে অবশ্যই সুস্থ করে দেবেন।

তিনি বলেন, ‘আমরা ভেতরে যেতে পারিনি। দায়িত্বশীলরা আছেন, চিকিৎসা চলছে। আমি মনে করি তাকে সরাসরি দেখার চেয়ে তার জন্য দোয়া করাটাই বেশি জরুরি।’

দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, ‘আসুন, আমরা সবাই সম্মিলিতভাবে তার জন্য দোয়া করি– আল্লাহ যেন খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশসেবায় ফিরিয়ে দেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com