র‍্যাবের অভিযান, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে লালমাটিয়া ত্রিকোণ পার্কের ভেতর ঝোপের মধ্য থেকে সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল ও বিপুল পরিমাণ নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-২ সিপিএসসি ও র‌্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সমন্বয়ে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল, সাতশ গ্রাম গান পাউডার, পাঁচশ গ্রাম স্প্লিন্টার ও তারকাটা, চারটি টেপ এবং সাতশ মিলিলিটার পেট্রোল।

র‌্যাবের ধারণা, দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এ বিস্ফোরকদ্রব্য মজুত করে রেখেছিল। উদ্ধার করা পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য আলামত র‌্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, অভিযানটি মোহাম্মদপুর থানার টাউনহল সংলগ্ন শহীদ পার্ক ও খেলার মাঠের বিপরীত পাশে অবস্থিত লালমাটিয়া ত্রিকোণ পার্ক এলাকায় চালানো হয়। উদ্ধার হওয়া গান পাউডার, স্প্লিন্টার, তারকাটা ও টেপ দিয়ে অন্তত ২০-২৫টি ককটেল তৈরি করা সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অবশেষে শিশু সাজিদকে উদ্ধার

» কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি: শিবির সভাপতি

» তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে : জামায়াত

» তফসিলকে স্বাগত জানালেও সুষ্ঠু ভোট ও নিরপেক্ষতায় ঘাটতি দেখছেন পাটওয়ারী

» এত কিছুর পরও তারা বীরদর্পে পালাতে পেরেছেন : রনি

» ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল

» টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, সর্বনিম্ন মূল্য ১০০ রুপি

» ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট

» লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা : প্রধান উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

র‍্যাবের অভিযান, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে লালমাটিয়া ত্রিকোণ পার্কের ভেতর ঝোপের মধ্য থেকে সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল ও বিপুল পরিমাণ নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-২ সিপিএসসি ও র‌্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সমন্বয়ে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল, সাতশ গ্রাম গান পাউডার, পাঁচশ গ্রাম স্প্লিন্টার ও তারকাটা, চারটি টেপ এবং সাতশ মিলিলিটার পেট্রোল।

র‌্যাবের ধারণা, দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এ বিস্ফোরকদ্রব্য মজুত করে রেখেছিল। উদ্ধার করা পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য আলামত র‌্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, অভিযানটি মোহাম্মদপুর থানার টাউনহল সংলগ্ন শহীদ পার্ক ও খেলার মাঠের বিপরীত পাশে অবস্থিত লালমাটিয়া ত্রিকোণ পার্ক এলাকায় চালানো হয়। উদ্ধার হওয়া গান পাউডার, স্প্লিন্টার, তারকাটা ও টেপ দিয়ে অন্তত ২০-২৫টি ককটেল তৈরি করা সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com