শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখাতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (৩০ নভেম্বর) এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন আদালত। একই সঙ্গে শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতেও বলা হয়েছে।

এর আগে, গত বছরের ১৬ সেপ্টেম্বর বনানীর বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন জুলাই আন্দোলনকালে গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। ওইদিন পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় আবারও গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে ওই মামলাতেও গ্রেফতার দেখান। পরবর্তীতে ২০ অক্টোবর আদালত তাকে আরও দুদিনের রিমান্ডে পাঠান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

» জুম সফটওয়্যারে নিরাপত্তা-ত্রুটি নিয়ে যা জানা গেল

» আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

» জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু

» রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩

» অস্ত্রসহ যুবক গ্রেফতার

» দক্ষিণ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় বাংলাদেশ

» ঋণের দুষ্টচক্র ও অতিরিক্ত করের চাপে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি

» কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

» শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখাতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (৩০ নভেম্বর) এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন আদালত। একই সঙ্গে শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতেও বলা হয়েছে।

এর আগে, গত বছরের ১৬ সেপ্টেম্বর বনানীর বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন জুলাই আন্দোলনকালে গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়। ওইদিন পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় আবারও গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে ওই মামলাতেও গ্রেফতার দেখান। পরবর্তীতে ২০ অক্টোবর আদালত তাকে আরও দুদিনের রিমান্ডে পাঠান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com