বিপিএল নিলাম ২০২৫: কোন দল কত টাকা খরচ করল

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  আসন্ন বিপিএল ১২-এর লড়াই মাঠে গড়াতে আর মাত্র কিছুদিন বাকি। তার আগে গতকাল রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হলো খেলোয়াড় নিলাম, যেখানে অভিজ্ঞতা, সামর্থ্য এবং তারকা-মানের ওপর ভিত্তি করে দলগুলো নিজেদের স্কোয়াড সাজিয়েছে।

ব্যাটসম্যানদের তালিকায় সবচেয়ে বড় চমক এনে দিয়েছেন মোহাম্মদ নাঈম। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস, যা এবারের নিলামের সর্বোচ্চ মূল্য।

নিলামে স্থানীয় ক্রিকেটারদের জন্য প্রতিটি দল সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা খরচ করতে পারত। তবে কোনো দলই তা করেনি। ১২ ক্রিকেটার দলে ভেড়াতে সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা খরচ করেছে রংপুর রাইডার্স।

নিলামে দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। ৩ কোটি ৮৭ লাখ টাকা খরচ করেছে তারা। সবচেয়ে বেশি ১৩ ক্রিকেটার নেওয়া রাজশাহী ওয়ারিয়র্স খরচ করেছে ৩ কোটি ৮১ লাখ টাকা।

নিলামে সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস। ২ কোটি ৬৩ লাখ টাকা খরচ করে স্থানীয় ১২ ক্রিকেটারকে দলে ভেড়িয়েছে তারা। সিলেট টাইটান্স খরচ করেছে ২ কোটি ৭৪ লাখ টাকা, আর ঢাকা ক্যাপিটালস খরচ করেছে ৩ কোটি ৩৮ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটার কিনতে দলগুলো সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার খরচ করতে পারত। তবে নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স ৫০ হাজার ডলারও খরচ করেনি। ঢাকা ক্যাপিটালস সর্বোচ্চ ৭৫ হাজার ডলার খরচ করেছে এবং নিলাম থেকে একমাত্র তারা তিনজন বিদেশি ক্রিকেটার দলে ভেড়িয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

» পাবনায় বৃহস্পতিবার চালু হচ্ছে নতুন ট্রেন

» ইনস্টাগ্রামে বিনা পয়সায় মিলবে ব্লু টিক, প্রোফাইল ভেরিফাই করার সহজ উপায়

» সেজদায় পায়ের আঙুল কেবলামুখী রাখা কি জরুরি?

» গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানায় ছুটি

» রংপুরে কোচিং সেন্টারের বাসে আগুন

» ডিএনসিসির প্রশাসক শফিকুলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর

» শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

» সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যা

» ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিপিএল নিলাম ২০২৫: কোন দল কত টাকা খরচ করল

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  আসন্ন বিপিএল ১২-এর লড়াই মাঠে গড়াতে আর মাত্র কিছুদিন বাকি। তার আগে গতকাল রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হলো খেলোয়াড় নিলাম, যেখানে অভিজ্ঞতা, সামর্থ্য এবং তারকা-মানের ওপর ভিত্তি করে দলগুলো নিজেদের স্কোয়াড সাজিয়েছে।

ব্যাটসম্যানদের তালিকায় সবচেয়ে বড় চমক এনে দিয়েছেন মোহাম্মদ নাঈম। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস, যা এবারের নিলামের সর্বোচ্চ মূল্য।

নিলামে স্থানীয় ক্রিকেটারদের জন্য প্রতিটি দল সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা খরচ করতে পারত। তবে কোনো দলই তা করেনি। ১২ ক্রিকেটার দলে ভেড়াতে সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা খরচ করেছে রংপুর রাইডার্স।

নিলামে দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। ৩ কোটি ৮৭ লাখ টাকা খরচ করেছে তারা। সবচেয়ে বেশি ১৩ ক্রিকেটার নেওয়া রাজশাহী ওয়ারিয়র্স খরচ করেছে ৩ কোটি ৮১ লাখ টাকা।

নিলামে সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস। ২ কোটি ৬৩ লাখ টাকা খরচ করে স্থানীয় ১২ ক্রিকেটারকে দলে ভেড়িয়েছে তারা। সিলেট টাইটান্স খরচ করেছে ২ কোটি ৭৪ লাখ টাকা, আর ঢাকা ক্যাপিটালস খরচ করেছে ৩ কোটি ৩৮ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটার কিনতে দলগুলো সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার খরচ করতে পারত। তবে নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স ৫০ হাজার ডলারও খরচ করেনি। ঢাকা ক্যাপিটালস সর্বোচ্চ ৭৫ হাজার ডলার খরচ করেছে এবং নিলাম থেকে একমাত্র তারা তিনজন বিদেশি ক্রিকেটার দলে ভেড়িয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com