তারেক রহমানের দেশে আসতে বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আইন উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের এমনটা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করা হবে। উনার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে মন্তব্য করেন, প্রশ্ন তোলেন উনি কেন আসছেন না। এ ধরনের প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলে সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা, তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা আছে কিনা, সেটাকে কেউ জাজ করা বা কমেন্ট করা আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা-ছেলে সম্পর্ক।

ড. আসিফ নজরুল বলেন, আমার মনে হয় কোনটি উপযুক্ত সময়, সেটি সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা উনার আছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে বিশ্বাস করি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কে এই হান্নান?

» দ্বিতীয় শনিবারে সর্বোচ্চ আয়, কি আছে ধুরন্ধরে?

» ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কার বন্যায় দুই হাজারের বেশি নিহত ও নিখোঁজ

» সংস্কার উদ্দীপনা ‘ম্রিয়মাণ’ হয়ে গেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

» হাসিনার আওয়ামী লীগ নৃশংস, সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনই রয়ে গেছে: প্রেস সচিব

» জাতি বর্তমানে কঠিন সময় পার করছে : ঢাবি ভিসি

» হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

» সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাপুরুষোচিত আক্রমণের জবাব দেবে : তথ্য উপদেষ্টা

» শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

» হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমানের দেশে আসতে বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আইন উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের এমনটা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করা হবে। উনার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে মন্তব্য করেন, প্রশ্ন তোলেন উনি কেন আসছেন না। এ ধরনের প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলে সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা, তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা আছে কিনা, সেটাকে কেউ জাজ করা বা কমেন্ট করা আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা-ছেলে সম্পর্ক।

ড. আসিফ নজরুল বলেন, আমার মনে হয় কোনটি উপযুক্ত সময়, সেটি সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা উনার আছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে বিশ্বাস করি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com