সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করতে চেষ্টা চলছে: গণশিক্ষা উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, আমরা এতে সফল হবো।

শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, শিক্ষকরাই প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য আমরা সবসময় কাজ করছি। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদায় উন্নীত করতে আমরা সক্ষম হয়েছি।

নতুন বই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, এবার জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থী নতুন বই হাতে পাবে। কারণ বই ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে।

সেমিনারে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পিইডিপি–৪) অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিলসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করতে চেষ্টা চলছে: গণশিক্ষা উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, আমরা এতে সফল হবো।

শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, শিক্ষকরাই প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য আমরা সবসময় কাজ করছি। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদায় উন্নীত করতে আমরা সক্ষম হয়েছি।

নতুন বই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, এবার জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থী নতুন বই হাতে পাবে। কারণ বই ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে।

সেমিনারে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পিইডিপি–৪) অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিলসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com