পাকিস্তানের আদিয়ালা জেলেই আছেন ইমরান খান, সুস্থ আছেন : কর্তৃপক্ষ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইমরান খানকে ঘিরে আবারও উত্তেজনা ছড়াচ্ছে পাকিস্তানে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার মৃত্যুর গুঞ্জন নিয়ে মুখ খুলেছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। রাওয়ালপিন্ডির ওই কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খানকে আদিয়ালা থেকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।

গতকাল বুধবার খবর ছড়িয়ে পড়ে ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, এক মাসেরও বেশি সময় ধরে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান সরকার। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর ভুয়া খবরও ছড়িয়ে পড়ায় উদ্বেগের সৃষ্টি হয় তার দল ও সমর্থকদের মধ্যে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এরচেয়েও বেশি পাচ্ছেন।

খাজা আসিফ বলেন, “তার জন্য যে খাবার আসে সেটির মেন্যু দেখুন। এগুলো পাঁচ তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের যন্ত্রাংশও আছে।” সাবেক প্রধানমন্ত্রীর ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি করেন আসিফ।  সূত্র : জিও টিভি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ এক সহযোগী আটক

» আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

» গোলশূন্য মেসি, ন্যাশভিলের সঙ্গে মায়ামির ড্র

» হিজবুল্লাহর ১৫০ রকেট, ইরানের ব্যালিস্টিক মিসাইল; ভয়ংকর রাত দেখল ইসরায়েল

» নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম

» ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

» স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

» হাসপাতালে মির্জা আব্বাস

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাকিস্তানের আদিয়ালা জেলেই আছেন ইমরান খান, সুস্থ আছেন : কর্তৃপক্ষ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইমরান খানকে ঘিরে আবারও উত্তেজনা ছড়াচ্ছে পাকিস্তানে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার মৃত্যুর গুঞ্জন নিয়ে মুখ খুলেছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। রাওয়ালপিন্ডির ওই কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খানকে আদিয়ালা থেকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।

গতকাল বুধবার খবর ছড়িয়ে পড়ে ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, এক মাসেরও বেশি সময় ধরে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান সরকার। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর ভুয়া খবরও ছড়িয়ে পড়ায় উদ্বেগের সৃষ্টি হয় তার দল ও সমর্থকদের মধ্যে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এরচেয়েও বেশি পাচ্ছেন।

খাজা আসিফ বলেন, “তার জন্য যে খাবার আসে সেটির মেন্যু দেখুন। এগুলো পাঁচ তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের যন্ত্রাংশও আছে।” সাবেক প্রধানমন্ত্রীর ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি করেন আসিফ।  সূত্র : জিও টিভি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com