নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছসহ আটক ২৮৬

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশজুড়ে সাত দিনব্যাপী নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় ২৮৬ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। গত সাত দিনে এসব অভিযানে ২ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৪৮০ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৭৮ কেজি মাছ এবং ১৪৫ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করার পাশাপাশি নদী থেকে ১৮৯টি ঝোপঝাড়ও অপসারণ করা হয়েছে। এছাড়া ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বৈধ কাগজপত্র না থাকায় ৮৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত দিনব্যাপী এই অভিযানে ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩০টি মৎস্য আইন, ১০টি বেপরোয়া গতি আইন, ২টি বালুমহাল আইন, ৩টি অপমৃত্যু, ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২টি চুরি, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি অপহরণ, ১টি সামুদ্রিক মৎস্য আইন, ১টি জুয়া আইন এবং ১টি হত্যা মামলাসহ মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৬টি মৃতদেহও উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জব্দ করা অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ উদ্ধার করা অবশিষ্ট মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

» একটি মহল নির্বাচন বানচাল করে দেশে এক-এগারো ঘটাতে চায় : রাশেদ খান

» দেশের প্রয়োজনে খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন: বাবর

» শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: আমানউল্লাহ আমান

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

» ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

» ফ্যাসিবাদীরা বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

» খালেদা জিয়াকে দেখতে আবারও হাসপাতালে জুবাইদা রহমান

» ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছসহ আটক ২৮৬

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশজুড়ে সাত দিনব্যাপী নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় ২৮৬ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। গত সাত দিনে এসব অভিযানে ২ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৪৮০ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৭৮ কেজি মাছ এবং ১৪৫ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করার পাশাপাশি নদী থেকে ১৮৯টি ঝোপঝাড়ও অপসারণ করা হয়েছে। এছাড়া ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বৈধ কাগজপত্র না থাকায় ৮৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত দিনব্যাপী এই অভিযানে ২৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩০টি মৎস্য আইন, ১০টি বেপরোয়া গতি আইন, ২টি বালুমহাল আইন, ৩টি অপমৃত্যু, ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২টি চুরি, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি অপহরণ, ১টি সামুদ্রিক মৎস্য আইন, ১টি জুয়া আইন এবং ১টি হত্যা মামলাসহ মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৬টি মৃতদেহও উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জব্দ করা অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ উদ্ধার করা অবশিষ্ট মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com