ইসলামপুরে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ 

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।  বুধবার বিকালে উপজেলার মলমগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মলমগঞ্জ বাজার এলাকার মো. শুভ (২০), মো. পিয়াস (১৯) সহ অজ্ঞাত আরো দুইজন। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান।
জানাগেছে,  বুধবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম ফরহাদ খানের কর্মী সমর্থকরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে পৌছে দেয়।
আসার পথে উপজেলার মলমগঞ্জ বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সাগর ফারাজী (২২)  লিখন (২৫)   লিমন (২৪)  পিয়াস ও শুভর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পিয়াস ও শুভর উপরে হামলা চালায়।  এতে ফরহাদ গ্রুপেরই ৪ জন আহত হয়। আহতদের মধ্যে শুভকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পিয়াসের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, আমার কোন লোক ওখানে যায়নি। যদি আমার কোন লোক এমন কাজ করে থাকে তাহলে তাদের উপযুক্ত বিচার করা হবে।
এ বিষয়ে ইসলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান বলেন, সংঘর্ষে ৪ জন আহত হয়েছে শুনেছি। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ বিষয়ে এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টাঙ্গাইল মেডিকেলে জনবল সংকট দূর হবে দ্রুত: প্রতিমন্ত্রী টুকু

» বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল

» স্ত্রীর মন্তব্যের জবাবে গোবিন্দ বললেন ‘এবার মেরেই ফেলো’

» ইতিহাস বদলানোর নেপথ্যে যেসব ফল

» ভারী বৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সংকট, ক্ষতিগ্রস্ত ২৬ হাজার মানুষ

» স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয়

» বেলজিয়ামের রোলারকোস্টার যাত্রায় কি পিষ্ট হবে ‘নিখুঁত’ স্পেন?

» ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

» বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার

» বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসলামপুরে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ 

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।  বুধবার বিকালে উপজেলার মলমগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মলমগঞ্জ বাজার এলাকার মো. শুভ (২০), মো. পিয়াস (১৯) সহ অজ্ঞাত আরো দুইজন। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান।
জানাগেছে,  বুধবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম ফরহাদ খানের কর্মী সমর্থকরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে পৌছে দেয়।
আসার পথে উপজেলার মলমগঞ্জ বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সাগর ফারাজী (২২)  লিখন (২৫)   লিমন (২৪)  পিয়াস ও শুভর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পিয়াস ও শুভর উপরে হামলা চালায়।  এতে ফরহাদ গ্রুপেরই ৪ জন আহত হয়। আহতদের মধ্যে শুভকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পিয়াসের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, আমার কোন লোক ওখানে যায়নি। যদি আমার কোন লোক এমন কাজ করে থাকে তাহলে তাদের উপযুক্ত বিচার করা হবে।
এ বিষয়ে ইসলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান বলেন, সংঘর্ষে ৪ জন আহত হয়েছে শুনেছি। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ বিষয়ে এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com