আ.লীগ দলীয় বিবেচনা ব্যাংক, ইন্স্যুরেন্স দিয়ে অর্থনীতি ধ্বংস করেছে : আমির খসরু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  আওয়ামী লীগ দলীয় বিবেচনা দলের লোকজনদের ব্যাংক, ইন্স্যুরেন্স দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে আইডিবির মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলে।

তিনি বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশে কি এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির দরকার ছিল? এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় ওই দলের লোকজনকে দিতে হবে। এজন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে? এজন্য কি ব্যাংক দিতে হবে? ব্যাংকিং সেক্টরে একই অবস্থা। ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে। তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছেন, আমাকে এটার দলীয় বিবেচনায় দিতে হচ্ছে। আপনি চিন্তা করেন একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেখানে সব দেশের উন্নয়ন জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত। সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন। তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না।

তিনি আরো বলেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, তারা লাভবান হয়েছে। ব্যাংকগুলো, কোম্পানি, ইন্স্যুরেন্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপি’র এই নেতা বলেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, বিভিন্নভাবে টাকা নিয়ে গেছে, এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে। যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে। কিন্তু কোম্পানির কর্মকর্তা, কোম্পানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেসব ব্যাংকের টাকা রেখেছে, অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। ২০টার বেশি কোম্পানি এরকমই হবে।

তিনি বলেন, এই যে অবস্থা বাংলাদেশে চলেছে, এটা চলতে পারে না। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা হতে দেব না। এসব জায়গায় বড়ো ধরনের সংস্কার হবে। রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে। নিরপেক্ষ করতে হবে। দলীয় কর্মকাণ্ডের দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে। প্রফেশনালি চালাতে হবে। এটার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি জড়িত। জনগণের স্বার্থ জড়িত। শেয়ারহোল্ডারের স্বার্থ, কর্মচারীদের স্বার্থ জড়িত, বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত, আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে।

২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

» আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

» আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

» বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

» কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

» দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

» জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

» বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

» ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ.লীগ দলীয় বিবেচনা ব্যাংক, ইন্স্যুরেন্স দিয়ে অর্থনীতি ধ্বংস করেছে : আমির খসরু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  আওয়ামী লীগ দলীয় বিবেচনা দলের লোকজনদের ব্যাংক, ইন্স্যুরেন্স দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে আইডিবির মিলনায়তনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলে।

তিনি বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশে কি এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির দরকার ছিল? এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় ওই দলের লোকজনকে দিতে হবে। এজন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে? এজন্য কি ব্যাংক দিতে হবে? ব্যাংকিং সেক্টরে একই অবস্থা। ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে। তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছেন, আমাকে এটার দলীয় বিবেচনায় দিতে হচ্ছে। আপনি চিন্তা করেন একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেখানে সব দেশের উন্নয়ন জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত। সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন। তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না।

তিনি আরো বলেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, তারা লাভবান হয়েছে। ব্যাংকগুলো, কোম্পানি, ইন্স্যুরেন্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপি’র এই নেতা বলেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, বিভিন্নভাবে টাকা নিয়ে গেছে, এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে। যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে। কিন্তু কোম্পানির কর্মকর্তা, কোম্পানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেসব ব্যাংকের টাকা রেখেছে, অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। ২০টার বেশি কোম্পানি এরকমই হবে।

তিনি বলেন, এই যে অবস্থা বাংলাদেশে চলেছে, এটা চলতে পারে না। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা হতে দেব না। এসব জায়গায় বড়ো ধরনের সংস্কার হবে। রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে। নিরপেক্ষ করতে হবে। দলীয় কর্মকাণ্ডের দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে। প্রফেশনালি চালাতে হবে। এটার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি জড়িত। জনগণের স্বার্থ জড়িত। শেয়ারহোল্ডারের স্বার্থ, কর্মচারীদের স্বার্থ জড়িত, বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত, আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে।

২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com