দখলবাজির অভিযোগ পেলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা রাঁশেদ খানের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নিজের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ পেলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাঁশেদ খান।

তিনি বলেছেন, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজরা ভোটের জন্য মানুষের মাঝে ভয়ের রাজনীতি ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু আগামী নির্বাচনে ভয় দেখানোর রাজনীতি চলবে না। জুলাই গণ-অভ্যুত্থানের পরে দেশের মানুষ ভয়ের রাজনীতি আর চায় না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে নির্বাচনী গণসংযোগকালে আয়োজিত পথসভায় এসব কথা বলেন রাশেদ খান।

পথসভায় রাঁশেদ খান বলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আগামী নির্বাচনে কেন্দ্র দখল, ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না। ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে থাকবে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের ভাই, নেতা হতে আসিনি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষিত প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আমাকে ভোট দিতে হবে এমন নয়। আমার চেয়ে যোগ্য মানুষকে আপনারা ভোট দেবেন। আমিও তাকেই ভোট দেব।

তিনি বলেন, আজ কৃষকরা সার পায় না, বীজ পায় না। শিক্ষা ব্যবস্থা বিগত ১৬ বছরে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। কাজেই, কৃষক বাঁচাতে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মা-মেয়ে হত্যা : গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে

» রংপুরে বিভাগীয় ইজতেমার প্রথম দিনে দুই মুসল্লির মৃত্যু

» উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

» শীতেই বাড়ে স্ট্রোকের ঝুঁকি, আক্রান্ত হলে বুঝবেন কীভাবে?

» গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্নার রেসিপি জেনে নিন

» সমকামী উৎসবের ভেন্যুতে মিসর-ইরানের বিশ্বকাপ ম্যাচ, তুমুল প্রতিক্রিয়া

» স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

» ভোটের মাধ্যমেই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ : আমীর খসরু

» ৫ দিনের রিমান্ডে সাংবাদিক শওকত মাহমুদ

» রাজশাহীতে পৃথক অভিযানে ২১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দখলবাজির অভিযোগ পেলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা রাঁশেদ খানের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নিজের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ পেলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাঁশেদ খান।

তিনি বলেছেন, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজরা ভোটের জন্য মানুষের মাঝে ভয়ের রাজনীতি ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু আগামী নির্বাচনে ভয় দেখানোর রাজনীতি চলবে না। জুলাই গণ-অভ্যুত্থানের পরে দেশের মানুষ ভয়ের রাজনীতি আর চায় না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে নির্বাচনী গণসংযোগকালে আয়োজিত পথসভায় এসব কথা বলেন রাশেদ খান।

পথসভায় রাঁশেদ খান বলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আগামী নির্বাচনে কেন্দ্র দখল, ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না। ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে থাকবে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের ভাই, নেতা হতে আসিনি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষিত প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আমাকে ভোট দিতে হবে এমন নয়। আমার চেয়ে যোগ্য মানুষকে আপনারা ভোট দেবেন। আমিও তাকেই ভোট দেব।

তিনি বলেন, আজ কৃষকরা সার পায় না, বীজ পায় না। শিক্ষা ব্যবস্থা বিগত ১৬ বছরে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। কাজেই, কৃষক বাঁচাতে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com