দক্ষ নেতৃত্বের জন্য ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৫’ পেলেন গ্রামীণফোনের সিসিএও ও সিএমও

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫: গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ ‘চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার অব দ্য ইয়ার ২০২৫’ এবং চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান ‘চিফ মার্কেটিং অফিসার অব দ্য ইয়ার ২০২৫’ এর সম্মানে ভূষিত হয়েছেন। দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৫-এ তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

এই অর্জন দীর্ঘ অভিজ্ঞতা, কৌশলগত নেতৃত্ব এবং টেলিকম খাতে পথ প্রদর্শক হিসেবে তাদের অবদানকে তুলে ধরেছে। নিজ নিজ পেশাগত ক্ষেত্রে তারা একটি নতুন মানদণ্ড স্থাপন করেছেন, যা বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় গ্রামীণফোনের অবস্থানকে আরও সুসংহত করেছে। তারা উভয়েই দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা, গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবন এবং নিরাপদ ও স্মার্ট ডিজিটাল ভবিষ্যতের লক্ষ্যে কোম্পানির কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, “এই সম্মাননা আমার জন্য অনুপ্রেরণার। ক্রমাগত পরিবর্তনশীল টেলিযোগাযোগ খাতে দায়িত্বশীল ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন; এই সম্মাননা তারই প্রতিফলন। বাংলাদেশের আর্থ-সামজিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হচ্ছে টেলিযোগাযোগ খাত। এক্ষেত্রে উদ্ভাবন, বিনিয়োগ ও ডিজিটাল অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে একটি দূরদর্শী রেগুলেটরি ইকোসিস্টেম গুরুত্বপূর্ণ। এজন্য কার্যকর পার্টনারশিপ গড়ে তোলা এবং এই খাতকে শক্তিশালী করতে নীতিমালা সংশ্লিষ্ট কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।”

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “এই স্বীকৃতি আমাদের নিবেদিতপ্রাণ কর্মীদের কঠোর পরিশ্রমের স্মারক, যারা প্রতিদিন গ্রাহকদের চাহিদা বোঝার চেষ্টা এবং সেই অনুযায়ী কার্যকর ও উদ্ভাবনী সেবা পৌঁছে দিতে কাজ করছেন। গ্রামীণফোনে সবসময় আমাদের লক্ষ্য হচ্ছে কানেক্টিভিটির শক্তি ব্যবহার করে জীবনমানে পরিবর্তন আনা। একটি প্রতিশ্রুতিশীল ও ভবিষ্যতমুখী কোম্পানিতে এমন একটি মিশন নিয়ে কাজ করতে পেরে আমি গর্বিত।”

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস এমন স্বপ্নদ্রষ্টা করপোরেট নির্বাহীদের স্বীকৃতি প্রদান করে যারা কৌশলগত দূরদৃষ্টি, দৃঢ়তা ও উৎকর্ষতার মাধ্যমে বিভিন্ন শিল্প খাতে নতুন মানদণ্ড স্থাপন করেন। নেতৃত্বের বিকাশ, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যত বিনির্মাণে অবিচল গ্রামীণফোন; এই অর্জন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জুম সফটওয়্যারে নিরাপত্তা-ত্রুটি নিয়ে যা জানা গেল

» আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

» জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু

» রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩

» অস্ত্রসহ যুবক গ্রেফতার

» দক্ষিণ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় বাংলাদেশ

» ঋণের দুষ্টচক্র ও অতিরিক্ত করের চাপে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি

» কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

» শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

» আগামিকাল মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দক্ষ নেতৃত্বের জন্য ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৫’ পেলেন গ্রামীণফোনের সিসিএও ও সিএমও

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫: গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ ‘চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার অব দ্য ইয়ার ২০২৫’ এবং চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান ‘চিফ মার্কেটিং অফিসার অব দ্য ইয়ার ২০২৫’ এর সম্মানে ভূষিত হয়েছেন। দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৫-এ তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

এই অর্জন দীর্ঘ অভিজ্ঞতা, কৌশলগত নেতৃত্ব এবং টেলিকম খাতে পথ প্রদর্শক হিসেবে তাদের অবদানকে তুলে ধরেছে। নিজ নিজ পেশাগত ক্ষেত্রে তারা একটি নতুন মানদণ্ড স্থাপন করেছেন, যা বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় গ্রামীণফোনের অবস্থানকে আরও সুসংহত করেছে। তারা উভয়েই দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা, গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবন এবং নিরাপদ ও স্মার্ট ডিজিটাল ভবিষ্যতের লক্ষ্যে কোম্পানির কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, “এই সম্মাননা আমার জন্য অনুপ্রেরণার। ক্রমাগত পরিবর্তনশীল টেলিযোগাযোগ খাতে দায়িত্বশীল ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন; এই সম্মাননা তারই প্রতিফলন। বাংলাদেশের আর্থ-সামজিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হচ্ছে টেলিযোগাযোগ খাত। এক্ষেত্রে উদ্ভাবন, বিনিয়োগ ও ডিজিটাল অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে একটি দূরদর্শী রেগুলেটরি ইকোসিস্টেম গুরুত্বপূর্ণ। এজন্য কার্যকর পার্টনারশিপ গড়ে তোলা এবং এই খাতকে শক্তিশালী করতে নীতিমালা সংশ্লিষ্ট কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।”

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “এই স্বীকৃতি আমাদের নিবেদিতপ্রাণ কর্মীদের কঠোর পরিশ্রমের স্মারক, যারা প্রতিদিন গ্রাহকদের চাহিদা বোঝার চেষ্টা এবং সেই অনুযায়ী কার্যকর ও উদ্ভাবনী সেবা পৌঁছে দিতে কাজ করছেন। গ্রামীণফোনে সবসময় আমাদের লক্ষ্য হচ্ছে কানেক্টিভিটির শক্তি ব্যবহার করে জীবনমানে পরিবর্তন আনা। একটি প্রতিশ্রুতিশীল ও ভবিষ্যতমুখী কোম্পানিতে এমন একটি মিশন নিয়ে কাজ করতে পেরে আমি গর্বিত।”

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস এমন স্বপ্নদ্রষ্টা করপোরেট নির্বাহীদের স্বীকৃতি প্রদান করে যারা কৌশলগত দূরদৃষ্টি, দৃঢ়তা ও উৎকর্ষতার মাধ্যমে বিভিন্ন শিল্প খাতে নতুন মানদণ্ড স্থাপন করেন। নেতৃত্বের বিকাশ, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যত বিনির্মাণে অবিচল গ্রামীণফোন; এই অর্জন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com