নদীতে জেলের জালে ১১ কেজি ও ৭ কেজি কোরাল মাছ ,বিক্রি ১৮ হাজারে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুটি বিশাল আকারের কোরাল মাছ। মাছ দুটি ১৮ হাজার টাকায় বিক্রি করেন জেলেরা।

শনিবার (২২ নভেম্বর) সকালে তালতলী উপজেলার বড় অংকুজান পাড়া-সংলগ্ন পায়রা নদীতে মাছ দুটি ধরা পরে।

খোঁজ নিয়ে জানা যায়, তালতলীর স্থানীয় বাসিন্দা জেলে সাগর মাঝির জালে ১১ কেজি ও ৭ কেজি ওজনের দুটি কোরাল মাছ ধরা পড়ে। পরে বিক্রির উদ্দেশে তালতলী মৎস বাজারে নিয়ে যান তিনি। এরপর আড়তদার হারুন তালুকদারের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার টাকা দরে খোলা ডাকে পাইকার রাসেলের কাছে ১৮ হাজার টাকায় মাছ দুটি বিক্রি করা হয়।

জেলে সাগর মাঝি বলেন, সকালে মাছ শিকারের উদ্দেশে তাপ বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন বড় অংকুজান পাড়া এলাকার পায়রা নদীতে জাল ফেলি। কিছুক্ষণ পরে জাল টেনে তুলতেই দেখি বড় দুটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে বাজারে নিয়ে গিয়ে মাছ দুটি ১৮ হাজার টাকায় বিক্রি করেছি।

তালতলী মৎস্য বাজারের আড়তদার হারুন তালুকদার বলেন, মাছ দুটি আকারে অনেক বড়, গত দুই বছরেও এত বড় মাছ এ এলাকায় ধরা পড়েনি। কোরাল মাছ দুটির ভালো ক্রেতা থাকায় জেলেরা সর্বোচ্চ দাম পেয়েছে।

স্থানীয় পাইকার রাসেল বলেন, নদীর কোরাল মাছ সুস্বাদু হওয়ায় ভালো চাহিদা আছে। তবে মাছ দুটি ক্রয়ের পর সংরক্ষণ করে রাখা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কড়া প্রহরায় মুম্বাইয়ে মেসি, দেখা করবেন ধোনি-কোহলি

» বিশ্বকাপের গ্রুপ পর্ব: ব্রাজিলের ভ্রমণ ১০৯৪ মাইল, আর্জেন্টিনার ৪৬১

» হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কে এই হান্নান?

» দ্বিতীয় শনিবারে সর্বোচ্চ আয়, কি আছে ধুরন্ধরে?

» ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কার বন্যায় দুই হাজারের বেশি নিহত ও নিখোঁজ

» সংস্কার উদ্দীপনা ‘ম্রিয়মাণ’ হয়ে গেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

» হাসিনার আওয়ামী লীগ নৃশংস, সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠনই রয়ে গেছে: প্রেস সচিব

» জাতি বর্তমানে কঠিন সময় পার করছে : ঢাবি ভিসি

» হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

» সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাপুরুষোচিত আক্রমণের জবাব দেবে : তথ্য উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নদীতে জেলের জালে ১১ কেজি ও ৭ কেজি কোরাল মাছ ,বিক্রি ১৮ হাজারে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুটি বিশাল আকারের কোরাল মাছ। মাছ দুটি ১৮ হাজার টাকায় বিক্রি করেন জেলেরা।

শনিবার (২২ নভেম্বর) সকালে তালতলী উপজেলার বড় অংকুজান পাড়া-সংলগ্ন পায়রা নদীতে মাছ দুটি ধরা পরে।

খোঁজ নিয়ে জানা যায়, তালতলীর স্থানীয় বাসিন্দা জেলে সাগর মাঝির জালে ১১ কেজি ও ৭ কেজি ওজনের দুটি কোরাল মাছ ধরা পড়ে। পরে বিক্রির উদ্দেশে তালতলী মৎস বাজারে নিয়ে যান তিনি। এরপর আড়তদার হারুন তালুকদারের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার টাকা দরে খোলা ডাকে পাইকার রাসেলের কাছে ১৮ হাজার টাকায় মাছ দুটি বিক্রি করা হয়।

জেলে সাগর মাঝি বলেন, সকালে মাছ শিকারের উদ্দেশে তাপ বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন বড় অংকুজান পাড়া এলাকার পায়রা নদীতে জাল ফেলি। কিছুক্ষণ পরে জাল টেনে তুলতেই দেখি বড় দুটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে বাজারে নিয়ে গিয়ে মাছ দুটি ১৮ হাজার টাকায় বিক্রি করেছি।

তালতলী মৎস্য বাজারের আড়তদার হারুন তালুকদার বলেন, মাছ দুটি আকারে অনেক বড়, গত দুই বছরেও এত বড় মাছ এ এলাকায় ধরা পড়েনি। কোরাল মাছ দুটির ভালো ক্রেতা থাকায় জেলেরা সর্বোচ্চ দাম পেয়েছে।

স্থানীয় পাইকার রাসেল বলেন, নদীর কোরাল মাছ সুস্বাদু হওয়ায় ভালো চাহিদা আছে। তবে মাছ দুটি ক্রয়ের পর সংরক্ষণ করে রাখা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com