জাপার মাধ্যমে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে থাকবে তার দল।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে এনসিপির গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহযোগী ছিল উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দল হিসেবেও আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর বিচার করতে হবে।

এসময় গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত থাকবে, নির্বাচনের আগেই এমন প্রতিশ্রুতি দিতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

আর দল হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচারের দাবি জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

শেখ হাসিনার আত্মপক্ষ সমর্থনের নৈতিক ভিত্তি নেই মন্তব্য করে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সাহস থাকলে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থন করতেন।

এদিন বিকেলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে এনসিপি। এতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিছিলটি বাংলামোটর মোড় থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাপার মাধ্যমে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে থাকবে তার দল।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে এনসিপির গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহযোগী ছিল উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দল হিসেবেও আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর বিচার করতে হবে।

এসময় গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত থাকবে, নির্বাচনের আগেই এমন প্রতিশ্রুতি দিতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

আর দল হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচারের দাবি জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

শেখ হাসিনার আত্মপক্ষ সমর্থনের নৈতিক ভিত্তি নেই মন্তব্য করে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সাহস থাকলে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থন করতেন।

এদিন বিকেলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে এনসিপি। এতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিছিলটি বাংলামোটর মোড় থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com