কাউকে খোঁচা দেয়ার সময় আমাদের নাই: জামায়াত আমির

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কাউকে খোঁচা দেওয়া বা কারও খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (২২শে নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্যারেড মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে। পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত আছে। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। এমনকি আমরা ক্ষমতায় গেলে সেই দাবি বাস্তবায়ন করবো।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘সবাইকে নিয়ে এই ফিল্ড আমাদের তৈরি করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে দেশে সংকট দেখা দেবে।’ শফিকুর রহমান জানান, তারা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না। এই সীমিত সময়ের মধ্যে এ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তারা অবাস্তব কোনো দাবি পেশ করবেন না।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, নগর সেক্রেটারি মুহাম্মদ নুরুলসহ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারী বৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সংকট, ক্ষতিগ্রস্ত ২৬ হাজার মানুষ

» স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয়

» বেলজিয়ামের রোলারকোস্টার যাত্রায় কি পিষ্ট হবে ‘নিখুঁত’ স্পেন?

» ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

» বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার

» বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জন গ্রেফতার

» দোকানের কেক-বিস্কুট হতে পারে শিশুর খর্বতার কারণ

» অজুতে যে ভুল আমরা অনেকেই করি

» ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

» গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাউকে খোঁচা দেয়ার সময় আমাদের নাই: জামায়াত আমির

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কাউকে খোঁচা দেওয়া বা কারও খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (২২শে নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্যারেড মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে। পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত আছে। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। এমনকি আমরা ক্ষমতায় গেলে সেই দাবি বাস্তবায়ন করবো।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘সবাইকে নিয়ে এই ফিল্ড আমাদের তৈরি করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে দেশে সংকট দেখা দেবে।’ শফিকুর রহমান জানান, তারা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না। এই সীমিত সময়ের মধ্যে এ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তারা অবাস্তব কোনো দাবি পেশ করবেন না।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, নগর সেক্রেটারি মুহাম্মদ নুরুলসহ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com