রাজধানীতে ভবনের রেলিং ভেঙে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ভূমিকম্পে রাজধানীর বংশালে একটি ভবনের রেলিং ভেঙে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বংশালের কসাইটুলির ২০/সি কেপি ঘোষ স্ট্রিটে এ ঘটনা ঘটে।

তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নামপরিচয় এখনো জানতে পারিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

» সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাপুরুষোচিত আক্রমণের জবাব দেবে : তথ্য উপদেষ্টা

» শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

» হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

» শহীদ বুদ্ধিজীবী দিবস: শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি

» শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ওসমান হাদীর সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজতের

» হাসপাতালে মির্জা আব্বাসের উপস্থিতিতে কুরুচিপূর্ণ স্লোগান উদ্দেশ্যপ্রণোদিত: ইশরাক

» আমার সবকিছুর বিনিময়ে হলেও আল্লাহ আপনি হাদিকে ফিরিয়ে দিন: মাহমুদুর রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীতে ভবনের রেলিং ভেঙে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ভূমিকম্পে রাজধানীর বংশালে একটি ভবনের রেলিং ভেঙে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বংশালের কসাইটুলির ২০/সি কেপি ঘোষ স্ট্রিটে এ ঘটনা ঘটে।

তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নামপরিচয় এখনো জানতে পারিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com