কুমিল্লায় ভূমিকম্পে ৮০ নারী শ্রমিক হাসপাতালে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ভূমিকম্পের সময় ভয়ে কুমিল্লা ইপিজেডের কর্মরত অন্তত ৮০ জন নারী শ্রমিক অচেতন হয়ে পড়েন। এদের মধ্যে ইপিজেডের বেপজা হাসপাতালে ৫০ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও দৌড়ে বের হতে গিয়ে আরও ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন, তাদের মধ্যে অনেকে ভয়ে অচেতন হয়ে অফিসের মেঝেতে পড়ে ছিলেন। আহতদের উদ্ধার করে বেপজা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে কেউ গুরুতর আহত হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই এখন বাসায় অবস্থান করছেন।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, কুমিল্লা মেডিকেলে অন্তত ৩০ জনকে নারী শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অবশেষে শিশু সাজিদকে উদ্ধার

» কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি: শিবির সভাপতি

» তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে : জামায়াত

» তফসিলকে স্বাগত জানালেও সুষ্ঠু ভোট ও নিরপেক্ষতায় ঘাটতি দেখছেন পাটওয়ারী

» এত কিছুর পরও তারা বীরদর্পে পালাতে পেরেছেন : রনি

» ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল

» টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, সর্বনিম্ন মূল্য ১০০ রুপি

» ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট

» লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা : প্রধান উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুমিল্লায় ভূমিকম্পে ৮০ নারী শ্রমিক হাসপাতালে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ভূমিকম্পের সময় ভয়ে কুমিল্লা ইপিজেডের কর্মরত অন্তত ৮০ জন নারী শ্রমিক অচেতন হয়ে পড়েন। এদের মধ্যে ইপিজেডের বেপজা হাসপাতালে ৫০ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও দৌড়ে বের হতে গিয়ে আরও ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন, তাদের মধ্যে অনেকে ভয়ে অচেতন হয়ে অফিসের মেঝেতে পড়ে ছিলেন। আহতদের উদ্ধার করে বেপজা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে কেউ গুরুতর আহত হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই এখন বাসায় অবস্থান করছেন।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, কুমিল্লা মেডিকেলে অন্তত ৩০ জনকে নারী শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com