হাসিনার বিচার করে সারজিস আলমকে খুশি করেছেন, দেশবাসী কি গাঙ্গের জলে ভেসে আসছে?: প্রশ্ন মাসুদ কামালের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচার করে আপনি সারজিস আলমকে খুশি করতে পেরেছেন। কারণ সে বলেছিল, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না। তো আপনি তাকে খুশি করলেন, আমরা বাকি দেশবাসী কি গাঙ্গের জলে ভেসে আসছি?’

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিচারের রায় খুবই তড়িঘড়ি করে দেওয়া হয়েছে।

এই বিচারপ্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সংগঠনগুলো বিবৃতি দিয়েছে। তারা কি টাকা খেয়ে বিবৃতি দিয়েছে। না, কারণ তারা শেখ হাসিনার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেই বিচারপ্রক্রিয়া নিয়েও বিবৃতি দিয়েছিল।’ মাসুদ কামাল বলেন, ‘এই রায় নিয়ে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে।

আগামীতে আরো অনেক আলোচনা হবে। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের কাজকর্মগুলো যেন সর্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়।’ তিনি বলেন, ‘বিচারের রায় নিয়ে কোনো প্রশ্ন উঠেনি।

বিচার প্রক্রিয়া নিয়ে বিচার প্রশ্ন উঠেছে। বিচার প্রক্রিয়া কি যথাযথ ছিল? বিচার প্রক্রিয়ার মধ্যে কি অতিরিক্ত তাড়াহুড়া হয় নাই? একটা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেবেন, সেটা এত অল্প সময় কীভাবে হয়। এক বছরের মধ্যে চারবার আইন চেঞ্জ হয়েছে। তো বোঝাই যাচ্ছে এটা মোটিভেটেড। এই প্রশ্নগুলো তো উঠবে।’

মাসুদ কামাল বলেন, ‘শেখ হাসিনা যে কাজটা করেছেন, সেটার জন্য তো যেকোনো ফৌজদারি আদালতে উনি অপরাধী হবেন। এটার জন্য একটা দ্রুত বিচার আদালত করে দিতেন। সেখানেই হয়ে যেত। কিন্তু এত তাড়াহুড়া ছিল যে, নির্বাচনের আগেই এটা করতে হবে। কারণ, প্রধান উপদেষ্টাকে বলতে শুনেছি উনার তিনটা কমিটমেন্ট ছিল। এক নাম্বার কমিটমেন্ট হলো বিচার করা, দুই নাম্বার কমিটমেন্ট হলো সংস্কার করা, তিন নাম্বার কমিটমেন্ট হলো নির্বাচন করা। আমি উনাকে জিজ্ঞাসা করি এই কমিটমেন্টগুলো আপনি কোথায় পেয়েছেন?’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মা-মেয়ে হত্যা : গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে

» রংপুরে বিভাগীয় ইজতেমার প্রথম দিনে দুই মুসল্লির মৃত্যু

» উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

» শীতেই বাড়ে স্ট্রোকের ঝুঁকি, আক্রান্ত হলে বুঝবেন কীভাবে?

» গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্নার রেসিপি জেনে নিন

» সমকামী উৎসবের ভেন্যুতে মিসর-ইরানের বিশ্বকাপ ম্যাচ, তুমুল প্রতিক্রিয়া

» স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

» ভোটের মাধ্যমেই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ : আমীর খসরু

» ৫ দিনের রিমান্ডে সাংবাদিক শওকত মাহমুদ

» রাজশাহীতে পৃথক অভিযানে ২১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাসিনার বিচার করে সারজিস আলমকে খুশি করেছেন, দেশবাসী কি গাঙ্গের জলে ভেসে আসছে?: প্রশ্ন মাসুদ কামালের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচার করে আপনি সারজিস আলমকে খুশি করতে পেরেছেন। কারণ সে বলেছিল, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না। তো আপনি তাকে খুশি করলেন, আমরা বাকি দেশবাসী কি গাঙ্গের জলে ভেসে আসছি?’

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিচারের রায় খুবই তড়িঘড়ি করে দেওয়া হয়েছে।

এই বিচারপ্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সংগঠনগুলো বিবৃতি দিয়েছে। তারা কি টাকা খেয়ে বিবৃতি দিয়েছে। না, কারণ তারা শেখ হাসিনার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেই বিচারপ্রক্রিয়া নিয়েও বিবৃতি দিয়েছিল।’ মাসুদ কামাল বলেন, ‘এই রায় নিয়ে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে।

আগামীতে আরো অনেক আলোচনা হবে। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের কাজকর্মগুলো যেন সর্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়।’ তিনি বলেন, ‘বিচারের রায় নিয়ে কোনো প্রশ্ন উঠেনি।

বিচার প্রক্রিয়া নিয়ে বিচার প্রশ্ন উঠেছে। বিচার প্রক্রিয়া কি যথাযথ ছিল? বিচার প্রক্রিয়ার মধ্যে কি অতিরিক্ত তাড়াহুড়া হয় নাই? একটা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেবেন, সেটা এত অল্প সময় কীভাবে হয়। এক বছরের মধ্যে চারবার আইন চেঞ্জ হয়েছে। তো বোঝাই যাচ্ছে এটা মোটিভেটেড। এই প্রশ্নগুলো তো উঠবে।’

মাসুদ কামাল বলেন, ‘শেখ হাসিনা যে কাজটা করেছেন, সেটার জন্য তো যেকোনো ফৌজদারি আদালতে উনি অপরাধী হবেন। এটার জন্য একটা দ্রুত বিচার আদালত করে দিতেন। সেখানেই হয়ে যেত। কিন্তু এত তাড়াহুড়া ছিল যে, নির্বাচনের আগেই এটা করতে হবে। কারণ, প্রধান উপদেষ্টাকে বলতে শুনেছি উনার তিনটা কমিটমেন্ট ছিল। এক নাম্বার কমিটমেন্ট হলো বিচার করা, দুই নাম্বার কমিটমেন্ট হলো সংস্কার করা, তিন নাম্বার কমিটমেন্ট হলো নির্বাচন করা। আমি উনাকে জিজ্ঞাসা করি এই কমিটমেন্টগুলো আপনি কোথায় পেয়েছেন?’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com