জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপি এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন বক্তব্য রাখেন। এ সময় অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। গণঅভ্যূত্থানের মধ্য গণতান্ত্রিক ধারায় ফিরতে বাংলাদেশের মানুষ এখন জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। অচিরেই তারেক রহমান বাংলাদেশের ফিরে আসবেন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন।

পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর শহরের চালাপাড়ায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে দুই শতাধিক বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয়

» বেলজিয়ামের রোলারকোস্টার যাত্রায় কি পিষ্ট হবে ‘নিখুঁত’ স্পেন?

» ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

» বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার

» বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জন গ্রেফতার

» দোকানের কেক-বিস্কুট হতে পারে শিশুর খর্বতার কারণ

» অজুতে যে ভুল আমরা অনেকেই করি

» ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

» গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত

» সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপি এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন বক্তব্য রাখেন। এ সময় অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। গণঅভ্যূত্থানের মধ্য গণতান্ত্রিক ধারায় ফিরতে বাংলাদেশের মানুষ এখন জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। অচিরেই তারেক রহমান বাংলাদেশের ফিরে আসবেন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন।

পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর শহরের চালাপাড়ায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে দুই শতাধিক বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com