মোদির পা ছুঁয়ে প্রণাম ঐশ্বরিয়ার

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক : সিনেমায় অনিয়মিত হলেও বিভিন্ন অনুষ্ঠানে সরব উপস্থিতি থাকে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের। এবার তাকে দেখা গেছে অন্ধ্রপ্রদেশের এক আধ্যাত্মিক গুরুর জন্মশতবার্ষিকীতে। যেখানে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারসহ আরও অনেকে। এ সময় মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করেন সাবেক এই বিশ্বসুন্দরী।

এদিন পরনে হলুদ সালোয়ার কামিজ আর কপালে ছোট্ট টিপে আভা ছড়ান ঐশ্বরিয়া। মঞ্চে বক্তব্য রাখেন অভিনেত্রী। তিনি বলেন, আমি মনে করি, মানবতাই সবচেয়ে বড় ধর্ম। আর ঈশ্বর একজন, তিনি সর্বত্র রয়েছেন। তার এই বক্তব্য শুনে উপস্থিত সকলে হাততালি দিয়ে সমর্থন জানান।

বক্তব্য শেষ হওয়ার পর ঐশ্বরিয়া নরেন্দ্র মোদির পা স্পর্শ করে প্রণাম করেন এবং তার আশীর্বাদ গ্রহণ করেন। ভারতের প্রধানমন্ত্রী তার মাথায় হাত রেখে উষ্ণ অভিবাদন জানান। তারপর নির্ধারিত চেয়ারে গিয়ে বসেন অভিনেত্রী।

ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটি। এ নিয়ে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

ঐশ্বরিয়াকে সবশেষ দেখা গেছে মনি রত্নম পরিচালিত ‘পোনিয়িন সেলভান: টু’ ছবিতে। ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পায় ছবিটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া।

ব্যক্তিগত জীবনে অভিষেক বচ্চনের সঙ্গে ঘর বেঁধেছেন ঐশ্বরিয়া। এ দম্পতির আরাধ্যা বচ্চন নামে এক কন্যাসন্তান রয়েছে। সুএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভারী বৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সংকট, ক্ষতিগ্রস্ত ২৬ হাজার মানুষ

» স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয়

» বেলজিয়ামের রোলারকোস্টার যাত্রায় কি পিষ্ট হবে ‘নিখুঁত’ স্পেন?

» ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

» বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার

» বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জন গ্রেফতার

» দোকানের কেক-বিস্কুট হতে পারে শিশুর খর্বতার কারণ

» অজুতে যে ভুল আমরা অনেকেই করি

» ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

» গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোদির পা ছুঁয়ে প্রণাম ঐশ্বরিয়ার

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক : সিনেমায় অনিয়মিত হলেও বিভিন্ন অনুষ্ঠানে সরব উপস্থিতি থাকে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের। এবার তাকে দেখা গেছে অন্ধ্রপ্রদেশের এক আধ্যাত্মিক গুরুর জন্মশতবার্ষিকীতে। যেখানে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারসহ আরও অনেকে। এ সময় মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করেন সাবেক এই বিশ্বসুন্দরী।

এদিন পরনে হলুদ সালোয়ার কামিজ আর কপালে ছোট্ট টিপে আভা ছড়ান ঐশ্বরিয়া। মঞ্চে বক্তব্য রাখেন অভিনেত্রী। তিনি বলেন, আমি মনে করি, মানবতাই সবচেয়ে বড় ধর্ম। আর ঈশ্বর একজন, তিনি সর্বত্র রয়েছেন। তার এই বক্তব্য শুনে উপস্থিত সকলে হাততালি দিয়ে সমর্থন জানান।

বক্তব্য শেষ হওয়ার পর ঐশ্বরিয়া নরেন্দ্র মোদির পা স্পর্শ করে প্রণাম করেন এবং তার আশীর্বাদ গ্রহণ করেন। ভারতের প্রধানমন্ত্রী তার মাথায় হাত রেখে উষ্ণ অভিবাদন জানান। তারপর নির্ধারিত চেয়ারে গিয়ে বসেন অভিনেত্রী।

ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটি। এ নিয়ে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

ঐশ্বরিয়াকে সবশেষ দেখা গেছে মনি রত্নম পরিচালিত ‘পোনিয়িন সেলভান: টু’ ছবিতে। ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পায় ছবিটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া।

ব্যক্তিগত জীবনে অভিষেক বচ্চনের সঙ্গে ঘর বেঁধেছেন ঐশ্বরিয়া। এ দম্পতির আরাধ্যা বচ্চন নামে এক কন্যাসন্তান রয়েছে। সুএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com