মুমিনুল-মুশফিকের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এটি বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের শততম টেস্ট। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট করার সিদ্ধান্ত নেন।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ১৩.৩ ওভারে তুলে ফেলেন ৫২ রান। সাদমান খেলছিলেন মারমুখী মেজাজে। ৪৪ বলে ৬ চারে ৩৫ রান করেন তিনি। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন তিনি।

দলীয় ৮৩ রানে আউট হন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। তার উইকেটটিও নিয়েছেন ম্যাকব্রাইন। তার বলে মিডউইকেটে ম্যাককার্থির হাতে ক্যাচ দিয়ে আউট হন জয়। ৮৬ বল খেলে ২টি চারে ৩৪ রান করেন তিনি।

প্রথমে সাদমান, পরে জয় এবং এরপর শান্ত। বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ রান হওয়ার আগেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান যান সাজঘরে। দলীয় ৯৫ রানের মাথায় সেই ম্যাকব্রাইনের বলেই বোল্ড হয়ে যান টাইগার অধিনায়ক শান্ত। ১১ বলে ১ ছক্কায় ৮ রান করে যান তিনি।

শান্তর বিদায়ের পর ক্রিজে মুমিনুল হকের সঙ্গে যোগ দেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে মধ্যাহ্ন বিরতির পার করে দেয় বাংলাদেশল

বিরতির পর মুমিনুল ও মুশফিক এগিয়ে নিচ্ছেন বাংলাদেশের সংগ্রহ। ৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ এ। মুশফিক ২১ ও মুমিনুল ৪০ রানে ব্যাট করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

» আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

» আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

» বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

» কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

» দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

» জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

» বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

» ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুমিনুল-মুশফিকের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এটি বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের শততম টেস্ট। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট করার সিদ্ধান্ত নেন।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ১৩.৩ ওভারে তুলে ফেলেন ৫২ রান। সাদমান খেলছিলেন মারমুখী মেজাজে। ৪৪ বলে ৬ চারে ৩৫ রান করেন তিনি। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন তিনি।

দলীয় ৮৩ রানে আউট হন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। তার উইকেটটিও নিয়েছেন ম্যাকব্রাইন। তার বলে মিডউইকেটে ম্যাককার্থির হাতে ক্যাচ দিয়ে আউট হন জয়। ৮৬ বল খেলে ২টি চারে ৩৪ রান করেন তিনি।

প্রথমে সাদমান, পরে জয় এবং এরপর শান্ত। বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ রান হওয়ার আগেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান যান সাজঘরে। দলীয় ৯৫ রানের মাথায় সেই ম্যাকব্রাইনের বলেই বোল্ড হয়ে যান টাইগার অধিনায়ক শান্ত। ১১ বলে ১ ছক্কায় ৮ রান করে যান তিনি।

শান্তর বিদায়ের পর ক্রিজে মুমিনুল হকের সঙ্গে যোগ দেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে মধ্যাহ্ন বিরতির পার করে দেয় বাংলাদেশল

বিরতির পর মুমিনুল ও মুশফিক এগিয়ে নিচ্ছেন বাংলাদেশের সংগ্রহ। ৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ এ। মুশফিক ২১ ও মুমিনুল ৪০ রানে ব্যাট করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com