মালয়েশিয়ায় কর্মী পাঠাতে শর্ত শিথিল করতে বলেছি : আসিফ নজরুল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে দেশটির দেওয়া শর্ত শিথিল করার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার রাজধানীর এক‌টি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা তিনি।

আসিফ নজরুল জানান, কয়েক‌টি বড় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ‌ থেকে কর্মী নিতে চায় মালয়ে‌শিয়া। দেশ‌টির এই শর্ত শিথিল করে যতটা সম্ভব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত সুযোগ রাখার কথা মালয়ে‌শিয়াকে জা‌নিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, মালয়েশিয়া থেকে যে ১০টি শর্ত দিয়েছে, তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে আমরা শক্ত আপত্তি জানিয়েছি। আমরা বলেছি যে, সময়সীমা বাড়াতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানিয়েছি যে, বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব না। এগুলো পূরণ করতে গেলে সিন্ডিকেট হবে আবার।

তিনি আরও বলেন, অল্প কয়েকটা বড় রিক্রুটিং এজেন্সি সুযোগ পাবে। আমরা সেটি চাই না, আমরা চাই সুযোগ যত বেশি সম্ভব যেন অবারিত করা হয়। এজন্য আমরা এই শর্ত শিথিল করতে বলেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে, তারা এগুলো বিবেচনা করবে।

উপদেষ্টা বলেন, শর্ত শিথিল ও শ্রমবাজার যথাসম্ভব সব এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক আদান-প্রদান অব্যাহত রাখব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

» রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজন গ্রেফতার

» শহীদ বুদ্ধিজীবী দিবস: শোকের ঊর্ধ্বে এক সংকল্প

» হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

» জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

» কড়া প্রহরায় মুম্বাইয়ে মেসি, দেখা করবেন ধোনি-কোহলি

» বিশ্বকাপের গ্রুপ পর্ব: ব্রাজিলের ভ্রমণ ১০৯৪ মাইল, আর্জেন্টিনার ৪৬১

» হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কে এই হান্নান?

» দ্বিতীয় শনিবারে সর্বোচ্চ আয়, কি আছে ধুরন্ধরে?

» ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কার বন্যায় দুই হাজারের বেশি নিহত ও নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে শর্ত শিথিল করতে বলেছি : আসিফ নজরুল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে দেশটির দেওয়া শর্ত শিথিল করার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার রাজধানীর এক‌টি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা তিনি।

আসিফ নজরুল জানান, কয়েক‌টি বড় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ‌ থেকে কর্মী নিতে চায় মালয়ে‌শিয়া। দেশ‌টির এই শর্ত শিথিল করে যতটা সম্ভব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত সুযোগ রাখার কথা মালয়ে‌শিয়াকে জা‌নিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, মালয়েশিয়া থেকে যে ১০টি শর্ত দিয়েছে, তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে আমরা শক্ত আপত্তি জানিয়েছি। আমরা বলেছি যে, সময়সীমা বাড়াতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানিয়েছি যে, বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব না। এগুলো পূরণ করতে গেলে সিন্ডিকেট হবে আবার।

তিনি আরও বলেন, অল্প কয়েকটা বড় রিক্রুটিং এজেন্সি সুযোগ পাবে। আমরা সেটি চাই না, আমরা চাই সুযোগ যত বেশি সম্ভব যেন অবারিত করা হয়। এজন্য আমরা এই শর্ত শিথিল করতে বলেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে, তারা এগুলো বিবেচনা করবে।

উপদেষ্টা বলেন, শর্ত শিথিল ও শ্রমবাজার যথাসম্ভব সব এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক আদান-প্রদান অব্যাহত রাখব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com