অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ডাকাতির ঘটনায় চারজন গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৩০০ ফিটে ফিল্ম স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ দুপুরে আদমজী র‍্যাব-১১ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন রংপুর জেলার হারাগাছ থানার টেংরি এলাকার মোঃ শাজাহান মিয়ার ছেলে সানি আহমেদ সামির, পাইলাটি এলাকার সুলতানের ছেলে ইমন, ভগতিপুর এলাকার মানিক মিয়ার ছেলে রিশাদ ও পিপড়া কাটি এলাকার মহিউদ্দিনের ছেলে আরিফ হোসেন।

র‍্যাব জানায়, গত কয়েক মাস আগে পূর্বাচল উপশহরের ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিক্সার জিসানের বাইক ডাকাতির ঘটনা ভাইরাল হয়। এর সাথে জড়িতদের গ্রেফতারের জন্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সূত্রে সংঘবদ্ধ ডাকাতদল সামির-তৈয়ব-রানা গ্রুপ এই ডাকাতিতে জড়িত। ৩০০ ফিটে সক্রিয় এই ডাকাত দলটির অস্ত্র ক্রয় করবে মর্মে একটি সংবাদ র‍্যাব-১১ এর কাছে আসে। পরবর্তীতে র‍্যাব-১১ তাদের অবস্থান শনাক্ত পূর্বক তাদেরকে গ্রেফতারের জন্যে তথ্য সংগ্রহ করতে থাকে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। সামির ও তার ৩ জন সহযোগীদের কাছ থেকে ডামি রিভলবার ও চারটি মোবাইল উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাদিকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে চাচ্ছে: মির্জা ফখরুল

» নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

» রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজন গ্রেফতার

» শহীদ বুদ্ধিজীবী দিবস: শোকের ঊর্ধ্বে এক সংকল্প

» হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

» জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

» কড়া প্রহরায় মুম্বাইয়ে মেসি, দেখা করবেন ধোনি-কোহলি

» বিশ্বকাপের গ্রুপ পর্ব: ব্রাজিলের ভ্রমণ ১০৯৪ মাইল, আর্জেন্টিনার ৪৬১

» হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কে এই হান্নান?

» দ্বিতীয় শনিবারে সর্বোচ্চ আয়, কি আছে ধুরন্ধরে?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ডাকাতির ঘটনায় চারজন গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : গঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৩০০ ফিটে ফিল্ম স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ দুপুরে আদমজী র‍্যাব-১১ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন রংপুর জেলার হারাগাছ থানার টেংরি এলাকার মোঃ শাজাহান মিয়ার ছেলে সানি আহমেদ সামির, পাইলাটি এলাকার সুলতানের ছেলে ইমন, ভগতিপুর এলাকার মানিক মিয়ার ছেলে রিশাদ ও পিপড়া কাটি এলাকার মহিউদ্দিনের ছেলে আরিফ হোসেন।

র‍্যাব জানায়, গত কয়েক মাস আগে পূর্বাচল উপশহরের ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিক্সার জিসানের বাইক ডাকাতির ঘটনা ভাইরাল হয়। এর সাথে জড়িতদের গ্রেফতারের জন্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সূত্রে সংঘবদ্ধ ডাকাতদল সামির-তৈয়ব-রানা গ্রুপ এই ডাকাতিতে জড়িত। ৩০০ ফিটে সক্রিয় এই ডাকাত দলটির অস্ত্র ক্রয় করবে মর্মে একটি সংবাদ র‍্যাব-১১ এর কাছে আসে। পরবর্তীতে র‍্যাব-১১ তাদের অবস্থান শনাক্ত পূর্বক তাদেরকে গ্রেফতারের জন্যে তথ্য সংগ্রহ করতে থাকে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। সামির ও তার ৩ জন সহযোগীদের কাছ থেকে ডামি রিভলবার ও চারটি মোবাইল উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com