আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারত: নাসীরুদ্দীন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ না করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারত।’

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির গণমিছিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ‘রাজপথে যারা সংগ্রামী সহযোদ্ধারা রয়েছেন- আমাদের লড়াই শেষ হয়নি। লড়াই এখনো বাকি। শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো।’

ভারত সরকারকে উদ্দেশ্য করে এনসিপির এ নেতা বলেন, ‘(ভারত সফরে যাওয়া) নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশের পাঠিয়ে দেবেন।’

ভারত সরকারকে তিনি আরও বলেন, ‘দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেন। বাংলাদেশের মানুষ তার ফাঁসি বাস্তবায়ন দেখতে চায়। আমরা সমতা এবং ন্যায্যতার সম্পর্কে আগ্রহী।’

নাসীরুদ্দীন জানান যে সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন- এই তিন বিষয় নিয়ে এনসিপি যাত্রা শুরু করেছে। তারা সংসদে গিয়ে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে চান। বর্তমানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অবশেষে শিশু সাজিদকে উদ্ধার

» কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি: শিবির সভাপতি

» তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে : জামায়াত

» তফসিলকে স্বাগত জানালেও সুষ্ঠু ভোট ও নিরপেক্ষতায় ঘাটতি দেখছেন পাটওয়ারী

» এত কিছুর পরও তারা বীরদর্পে পালাতে পেরেছেন : রনি

» ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল

» টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, সর্বনিম্ন মূল্য ১০০ রুপি

» ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট

» লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা : প্রধান উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারত: নাসীরুদ্দীন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ না করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারত।’

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির গণমিছিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ‘রাজপথে যারা সংগ্রামী সহযোদ্ধারা রয়েছেন- আমাদের লড়াই শেষ হয়নি। লড়াই এখনো বাকি। শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো।’

ভারত সরকারকে উদ্দেশ্য করে এনসিপির এ নেতা বলেন, ‘(ভারত সফরে যাওয়া) নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশের পাঠিয়ে দেবেন।’

ভারত সরকারকে তিনি আরও বলেন, ‘দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেন। বাংলাদেশের মানুষ তার ফাঁসি বাস্তবায়ন দেখতে চায়। আমরা সমতা এবং ন্যায্যতার সম্পর্কে আগ্রহী।’

নাসীরুদ্দীন জানান যে সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন- এই তিন বিষয় নিয়ে এনসিপি যাত্রা শুরু করেছে। তারা সংসদে গিয়ে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে চান। বর্তমানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com