আঠারো কোটি মানুষের আদালতে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা হাদির

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, আঠারো কোটি মানুষের প্রত্যাশা আদালতে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ যে গণহত্যা হয়েছে সেটি এক বছর আগে আমাদের চোখের সামনে হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হেলিকপ্টার থেকে গুলি করে ৬ বছরের শিশুর বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। মস্তিষ্ক উড়ে গেছে মানুষের। মানুষের চোখের সামনে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে যদি আদালত ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তাহলে শুধু বাংলাদেশের না পৃথিবীর বুকে বাংলাদেশের আদালত নজির স্থাপন করতে পারবে।

তিনি আরও বলেন, পৃথিবীর কোনো স্বৈরাচার আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে যারা বাংলাদেশ পরিচালনা করবে তাদের জন্য স্থায়ী লেসন যাবে যত ক্ষমতাশালী সে হয়ে উঠুক কোনো দিন সে বিচারের বাইরে যেতে পারবে না।

হাদি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আদালতে সর্বোচ্চ শাস্তির রায় দেবে। অতি দ্রুত সেটা কার্যকর করবে। আদালতে যদি এসব প্রতিষ্ঠিত না হয় তাহলে শহীদ পরিবারকে সাথে নিয়ে আইনি লড়াইয়ে যতদূর যাওয়া যায় আমরা যাব। আমরা ২০১৩ এর মতো শাহবাগতন্ত্র কায়েম করব না। আমরা বলবো না যে বিচার মানে না ফাঁসি চাই। বিচার চাই এবং আদালতের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই সনদের বিরোধীদের জনগণ প্রত্যাখ্যান করবে : মামুনুল হক

» নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ : সাকি

» তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব

» ইসরায়েলি রিজার্ভ ফোর্সের মতো তরুণদের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করার তাগিদ জানালেন মাহমুদুর রহমান

» আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়: হাসনাত আব্দুল্লাহ

» একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে: জামায়াত আমির

» ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে : চরমোনাই পীর

» হাসিনা আমাকেও আসন ও টাকা অফার করেছিল: নুর

» ডিইউজে শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

» সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনি ছুটি ঘোষণা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আঠারো কোটি মানুষের আদালতে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা হাদির

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, আঠারো কোটি মানুষের প্রত্যাশা আদালতে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ যে গণহত্যা হয়েছে সেটি এক বছর আগে আমাদের চোখের সামনে হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হেলিকপ্টার থেকে গুলি করে ৬ বছরের শিশুর বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। মস্তিষ্ক উড়ে গেছে মানুষের। মানুষের চোখের সামনে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে যদি আদালত ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তাহলে শুধু বাংলাদেশের না পৃথিবীর বুকে বাংলাদেশের আদালত নজির স্থাপন করতে পারবে।

তিনি আরও বলেন, পৃথিবীর কোনো স্বৈরাচার আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে যারা বাংলাদেশ পরিচালনা করবে তাদের জন্য স্থায়ী লেসন যাবে যত ক্ষমতাশালী সে হয়ে উঠুক কোনো দিন সে বিচারের বাইরে যেতে পারবে না।

হাদি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আদালতে সর্বোচ্চ শাস্তির রায় দেবে। অতি দ্রুত সেটা কার্যকর করবে। আদালতে যদি এসব প্রতিষ্ঠিত না হয় তাহলে শহীদ পরিবারকে সাথে নিয়ে আইনি লড়াইয়ে যতদূর যাওয়া যায় আমরা যাব। আমরা ২০১৩ এর মতো শাহবাগতন্ত্র কায়েম করব না। আমরা বলবো না যে বিচার মানে না ফাঁসি চাই। বিচার চাই এবং আদালতের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com