নোয়াখালী বিভাগের দাবিতে ফের জেলা সমাবেশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আবার জেলা সমাবেশ করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ করেন তারা।

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। অন্যথায়, জলপথ, স্থলপথ অবরোধসহ রেমিট্যান্স শাটডাউন করা হবে।

সমাবেশে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম কাউসার।

সমাবেশে কনটেন্ট ক্রিয়েটর ফরহাদুল ইসলাম পাভেল, নোয়াখালী সংস্কার ফোরামের সভাপতি আম মাহমুদ, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সুবর্ণচর শাখার সভাপতি হেলাল উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সিনিয়র মুখপাত্র আপন আহমেদসহ নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অবশেষে শিশু সাজিদকে উদ্ধার

» কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি: শিবির সভাপতি

» তফসিল ঘোষণায় সব সন্দেহ দূর হয়েছে : জামায়াত

» তফসিলকে স্বাগত জানালেও সুষ্ঠু ভোট ও নিরপেক্ষতায় ঘাটতি দেখছেন পাটওয়ারী

» এত কিছুর পরও তারা বীরদর্পে পালাতে পেরেছেন : রনি

» ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল

» টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, সর্বনিম্ন মূল্য ১০০ রুপি

» ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট

» লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা : প্রধান উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নোয়াখালী বিভাগের দাবিতে ফের জেলা সমাবেশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আবার জেলা সমাবেশ করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ করেন তারা।

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। অন্যথায়, জলপথ, স্থলপথ অবরোধসহ রেমিট্যান্স শাটডাউন করা হবে।

সমাবেশে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম কাউসার।

সমাবেশে কনটেন্ট ক্রিয়েটর ফরহাদুল ইসলাম পাভেল, নোয়াখালী সংস্কার ফোরামের সভাপতি আম মাহমুদ, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সুবর্ণচর শাখার সভাপতি হেলাল উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সিনিয়র মুখপাত্র আপন আহমেদসহ নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com