অনলাইনে আওয়ামী লীগের ‘শাটডাউন’, যানচলাচল স্বাভাবিক, জনগণের নেই ভ্রুক্ষেপ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দুই দিনের কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ। কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে। জনগণের নেই ভ্রুক্ষেপ। ‌সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলের দিকে ছুটছেন নগরবাসী।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর কাওরানবাজার, ফার্মগেট, বিজয় সরণি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক। সরেজমিনে দেখা গেছে, বিভিন্নস্থানে পুলিশি তৎপরতা চলমান রয়েছে।

সাধারণ মানুষ বলছে, ঢাকায় ‘শাটডাউন’ চলছে এমন বিষয়ে তাদের নজরে আসেনি। সবি ফাঁকা আওয়াজ, আর অনলাইনেই সীমাবদ্ধ। এদিকে নগরকে নিরাপদ রাখায় আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অফিস ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিলো ১৩ নভেম্বর। সেদিনটিতে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে আবার ‘শাটডাউন’ কর্মসূচির কথা বলছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বৃষ্টিতে মেয়েটির অবাক দৃষ্টি

» আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল

» আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ

» দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

» জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

» সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও দুঃখ প্রকাশ

» আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

» ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

» প্রধানমন্ত্রী এদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

» আইআইএমএম-এর প্রধানের কাছে রোহিঙ্গা নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনলাইনে আওয়ামী লীগের ‘শাটডাউন’, যানচলাচল স্বাভাবিক, জনগণের নেই ভ্রুক্ষেপ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দুই দিনের কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ। কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে। জনগণের নেই ভ্রুক্ষেপ। ‌সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলের দিকে ছুটছেন নগরবাসী।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর কাওরানবাজার, ফার্মগেট, বিজয় সরণি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক। সরেজমিনে দেখা গেছে, বিভিন্নস্থানে পুলিশি তৎপরতা চলমান রয়েছে।

সাধারণ মানুষ বলছে, ঢাকায় ‘শাটডাউন’ চলছে এমন বিষয়ে তাদের নজরে আসেনি। সবি ফাঁকা আওয়াজ, আর অনলাইনেই সীমাবদ্ধ। এদিকে নগরকে নিরাপদ রাখায় আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অফিস ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিলো ১৩ নভেম্বর। সেদিনটিতে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে আবার ‘শাটডাউন’ কর্মসূচির কথা বলছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com