ঢাকা-বরিশাল নৌরুটে আজ থেকে চালু হচ্ছে প্যাডেল স্টিমার মাহসুদ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলের জন্য আজ শনিবার (১৫ নভেম্বর) উদ্বোধন হচ্ছে প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’।

আজ সদরঘাটের ভিআইপি টার্মিনাল থেকে ঐতিহ্যবাহী এ জাহাজের যাত্রা শুরু হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতবর্ষী এ জাহাজের যাত্রা শুরু উদ্বোধন করবেন।

বিআইডব্লিউটিসি থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন সংরক্ষণের পর আধুনিক সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন রূপে নদীপথে ফিরছে এ ঐতিহ্যবাহী জলযান।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, স্টিমারটি এখন সম্পূর্ণ প্রস্তুত। ট্রায়াল ট্রিপের মাধ্যমে যান্ত্রিক ও নেভিগেশন সক্ষমতা যাচাই করা হয়েছে। উদ্বোধনের পর এটি নিয়মিত পর্যটন সার্ভিস হিসেবে চলাচল শুরু করবে।

নিরাপত্তা নিশ্চিতে এতে সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম, লাইফ বোট, ফায়ার সেফটি ও জিপিএস ব্যবস্থা। ইঞ্জিনে ব্যবহৃত হয়েছে কম ধোঁয়া নির্গমনকারী প্রযুক্তি, যা নদীপথে দূষণ হ্রাসে সহায়ক হবে। স্টিমার পরিচালনায় থাকবেন ২৫ জন প্রশিক্ষিত কর্মকর্তা ও নাবিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত

» সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

» বাজারে বেড়েছে ডিমের দাম, মাছের দামও চড়া

» রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা হত্যায় জড়িত ৬ জন গ্রেপ্তার

» বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি : জামায়াত আমির

» তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান করতে হবে: জামায়াত আমির

» বিটরুট কেন খাবেন

» রক্তে কলেস্টেরল: ওষুধ কতদিন খাবেন?

» ছাত্রকে কুপিয়ে হত্যা ঘটনায় ১জন গ্রেফতার

» সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-বরিশাল নৌরুটে আজ থেকে চালু হচ্ছে প্যাডেল স্টিমার মাহসুদ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলের জন্য আজ শনিবার (১৫ নভেম্বর) উদ্বোধন হচ্ছে প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’।

আজ সদরঘাটের ভিআইপি টার্মিনাল থেকে ঐতিহ্যবাহী এ জাহাজের যাত্রা শুরু হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতবর্ষী এ জাহাজের যাত্রা শুরু উদ্বোধন করবেন।

বিআইডব্লিউটিসি থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন সংরক্ষণের পর আধুনিক সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন রূপে নদীপথে ফিরছে এ ঐতিহ্যবাহী জলযান।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, স্টিমারটি এখন সম্পূর্ণ প্রস্তুত। ট্রায়াল ট্রিপের মাধ্যমে যান্ত্রিক ও নেভিগেশন সক্ষমতা যাচাই করা হয়েছে। উদ্বোধনের পর এটি নিয়মিত পর্যটন সার্ভিস হিসেবে চলাচল শুরু করবে।

নিরাপত্তা নিশ্চিতে এতে সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম, লাইফ বোট, ফায়ার সেফটি ও জিপিএস ব্যবস্থা। ইঞ্জিনে ব্যবহৃত হয়েছে কম ধোঁয়া নির্গমনকারী প্রযুক্তি, যা নদীপথে দূষণ হ্রাসে সহায়ক হবে। স্টিমার পরিচালনায় থাকবেন ২৫ জন প্রশিক্ষিত কর্মকর্তা ও নাবিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com