নিরীহ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না : রাশেদ খান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালানো স্বৈরাচার শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের শান্তিতে রাখতে চায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পষিদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, ‘আমরা কোনো নিরীহ ও নিরপরাধ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না। কিন্তু কোনো অপরাধীর সঙ্গেও আপস করব না।’

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘আওয়ামী লীগের লোকজন গত ১৫ মাস শান্তিতে ছিল। কিন্তু শেখ হাসিনা তাদের শান্তিতে রাখতে চায় না। দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে যারা রাজপথে নামবে তারা তো বিপদে পড়বেই। বাকিরাও আওয়ামী লীগ করার কারণে সন্দেহের মধ্যে থাকবে।

এর দায়টা শেখ হাসিনার। সুতরাং আওয়ামী লীগের সাধারণ ও নিরপরাধ নেতাকর্মীদের পরীক্ষা ও প্রমাণ দিতে হবে যে, তারা হাসিনার কোনো উসকানিতে পা দেবে না। এ জন্য তাদের উচিত হবে অপরাধী আওয়ামী লীগ, ছাত্রলীগ শনাক্তে সহযোগিতা করা এবং পুলিশে সোপর্দ করা।’ তিনি আরো লেখেন, ‘আমরা কোনো নিরীহ ও নিরপরাধ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না কিন্তু কোনো অপরাধীর সঙ্গেও আপস করব না।

যারা জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্রলীগের অর্থযোগানদাতা ছিল, টাকা দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে লালন-পালন করেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের নির্বাচনের আগে ঠাণ্ডা করতে না পারলে, ওরা দেশকে অস্থিতিশীল করে তুলবে। সুতরাং সরকারকে সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করার আহ্বান করছি। নির্বাচনের আগে অপরাধীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার জন্য ছাত্র-জনতাকে অসংখ্য ধন্যবাদ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

» একটি মহল নির্বাচন বানচাল করে দেশে এক-এগারো ঘটাতে চায় : রাশেদ খান

» দেশের প্রয়োজনে খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন: বাবর

» শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: আমানউল্লাহ আমান

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

» ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

» ফ্যাসিবাদীরা বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

» খালেদা জিয়াকে দেখতে আবারও হাসপাতালে জুবাইদা রহমান

» ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিরীহ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না : রাশেদ খান

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালানো স্বৈরাচার শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের শান্তিতে রাখতে চায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পষিদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, ‘আমরা কোনো নিরীহ ও নিরপরাধ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না। কিন্তু কোনো অপরাধীর সঙ্গেও আপস করব না।’

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘আওয়ামী লীগের লোকজন গত ১৫ মাস শান্তিতে ছিল। কিন্তু শেখ হাসিনা তাদের শান্তিতে রাখতে চায় না। দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে যারা রাজপথে নামবে তারা তো বিপদে পড়বেই। বাকিরাও আওয়ামী লীগ করার কারণে সন্দেহের মধ্যে থাকবে।

এর দায়টা শেখ হাসিনার। সুতরাং আওয়ামী লীগের সাধারণ ও নিরপরাধ নেতাকর্মীদের পরীক্ষা ও প্রমাণ দিতে হবে যে, তারা হাসিনার কোনো উসকানিতে পা দেবে না। এ জন্য তাদের উচিত হবে অপরাধী আওয়ামী লীগ, ছাত্রলীগ শনাক্তে সহযোগিতা করা এবং পুলিশে সোপর্দ করা।’ তিনি আরো লেখেন, ‘আমরা কোনো নিরীহ ও নিরপরাধ আওয়ামী লীগের সঙ্গে জুলুম করব না কিন্তু কোনো অপরাধীর সঙ্গেও আপস করব না।

যারা জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্রলীগের অর্থযোগানদাতা ছিল, টাকা দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে লালন-পালন করেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের নির্বাচনের আগে ঠাণ্ডা করতে না পারলে, ওরা দেশকে অস্থিতিশীল করে তুলবে। সুতরাং সরকারকে সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করার আহ্বান করছি। নির্বাচনের আগে অপরাধীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার জন্য ছাত্র-জনতাকে অসংখ্য ধন্যবাদ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com