সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দলটির কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করে পুলিশ।

সংশ্লিষ্ট তিন থানা সূত্রে জানা গেছে, নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে পরিচালিত এ অভিযানে সাভার মডেল থানা এলাকা থেকে ২৮ জন, আশুলিয়া থেকে ১১ জন এবং ধামরাই থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, বুধবার থেকে আজ পর্যন্ত সাভার এলাকায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, ‘আশুলিয়া থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতা সংক্রান্ত মামলা রয়েছে।’

ধামরাই থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, ‘ধামরাই এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও আজ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের গুরুত্বপূর্ণ স্থানে তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। সড়ক ও পরিবহন খাতে তল্লাশি ও টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

» একটি মহল নির্বাচন বানচাল করে দেশে এক-এগারো ঘটাতে চায় : রাশেদ খান

» দেশের প্রয়োজনে খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন: বাবর

» শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: আমানউল্লাহ আমান

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

» ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

» ফ্যাসিবাদীরা বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

» খালেদা জিয়াকে দেখতে আবারও হাসপাতালে জুবাইদা রহমান

» ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দলটির কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করে পুলিশ।

সংশ্লিষ্ট তিন থানা সূত্রে জানা গেছে, নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে পরিচালিত এ অভিযানে সাভার মডেল থানা এলাকা থেকে ২৮ জন, আশুলিয়া থেকে ১১ জন এবং ধামরাই থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, বুধবার থেকে আজ পর্যন্ত সাভার এলাকায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, ‘আশুলিয়া থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতা সংক্রান্ত মামলা রয়েছে।’

ধামরাই থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, ‘ধামরাই এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও আজ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের গুরুত্বপূর্ণ স্থানে তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। সড়ক ও পরিবহন খাতে তল্লাশি ও টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com