লালমনিরহাটে বিশেষ অভিযানে আ.লীগ-ছাত্রলীগের ১৭ নেতাকর্মী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : লালমনিরহাটে গত দুই দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় ১১ ও ১২ নভেম্বর এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পূর্বের সন্ত্রাসবিরোধী ও নাশকতা আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে এই ১৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে লালমনিরহাট সদর উপজেলা থেকে ৪ জন, পাটগ্রাম থেকে ১ জন, হাতীবান্ধা থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ২ জন এবং আদিতমারী উপজেলা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে।

গ্রেফতারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের কর্মী মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারায়ন রায় ও তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলজার হোসেন

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে এদের সংশ্লিষ্টতা এবং মামলা রয়েছে। তাই তাদের বিশেষ অভিযানে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, আমি চারজন আসামিকে গ্রেফতার করেছি। আইনের কাছে তারা আসামি, তারা কোন সংগঠনের তা আমি বলতে পারবো না।

লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মন বাঁচে সময়ের আবর্তেই

» আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি : নজরুল ইসলাম

» ভোটের ছুটিতে খোলা থাকবে যেসব জরুরি সেবা

» রুহুল কবীর রিজভী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

» ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান চালিয়ে ১৫ জন গ্রেফতার

» ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ,বিক্রি ১০ হাজার টাকা

» ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

» বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ

» গৃহকর্মী নির্যাতন বিমানের সাবেক এমডি সাফিকুরসহ চারজন রিমান্ডে

» ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লালমনিরহাটে বিশেষ অভিযানে আ.লীগ-ছাত্রলীগের ১৭ নেতাকর্মী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : লালমনিরহাটে গত দুই দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় ১১ ও ১২ নভেম্বর এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পূর্বের সন্ত্রাসবিরোধী ও নাশকতা আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে এই ১৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে লালমনিরহাট সদর উপজেলা থেকে ৪ জন, পাটগ্রাম থেকে ১ জন, হাতীবান্ধা থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ২ জন এবং আদিতমারী উপজেলা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে।

গ্রেফতারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের কর্মী মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারায়ন রায় ও তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলজার হোসেন

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে এদের সংশ্লিষ্টতা এবং মামলা রয়েছে। তাই তাদের বিশেষ অভিযানে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, আমি চারজন আসামিকে গ্রেফতার করেছি। আইনের কাছে তারা আসামি, তারা কোন সংগঠনের তা আমি বলতে পারবো না।

লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com