পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ৩জন আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গাজীপুরে নাশকতার চেষ্টাকালে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার  রাতে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল আহম্মেদ (৩২)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়ারচালা এলাকার আজিমের মাছের খামারের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। ওই সময় তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, তাদের কাছ থেকে ৩০০ মিলিলিটার পেট্রোল ও ৬ ফুট প্লাস্টিকের সাদা চিকন পাইপসহ পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজধানীর তুরা‌গে আবা‌সিক ভব‌নে আগুন

» মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির

» অক্ষয়–সাইফের সঙ্গে বড় পর্দায় যিশু, নতুন বছরে জমজমাট প্রত্যাবর্তন

» দাম্পত্য নিয়ে ঐশ্বরিয়ার খোলামেলা স্বীকারোক্তি ‘অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি’

» গ্রিস উপকূলে নৌকা থেকে ১৭ মরদেহ উদ্ধার, হাসপাতালে ২

» অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি শক্তির প্রদর্শনকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা

» ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নির্ধারণে চলছে ইসির সভা

» কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা

» জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

» আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ৩জন আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গাজীপুরে নাশকতার চেষ্টাকালে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার  রাতে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল আহম্মেদ (৩২)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়ারচালা এলাকার আজিমের মাছের খামারের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। ওই সময় তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, তাদের কাছ থেকে ৩০০ মিলিলিটার পেট্রোল ও ৬ ফুট প্লাস্টিকের সাদা চিকন পাইপসহ পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com