ন্যাটো-রাশিয়া যুদ্ধ অনিবার্য: সার্বিয়ার প্রেসিডেন্ট

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক সতর্ক করে বলেছেন, পশ্চিমা দেশ এবং রাশিয়ার মধ্যে সরাসরি সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠছে। তার মতে, ইউরোপের দেশগুলোর দ্রুত সামরিক প্রস্তুতি এবং অস্ত্রসজ্জার বৃদ্ধি এই পরিস্থিতিকে আরও নিশ্চিত করে তুলছে।

মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ভুসিক বলেন, এমন যুদ্ধের সম্ভাবনা এখন আর নিছক কল্পনা নয়। তিনি উল্লেখ করেন, সামরিক ব্যয়ের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার হুমকির কারণে দ্রুত সামরিকীকরণের পথে হাঁটছে, যদিও মস্কো এই বিষয়টিকে ঘরোয়া অর্থনৈতিক সমস্যা থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য হিসেবে বাতিল করেছে।

ভুসিক আরও বলেছেন, আমার ধারণা ইউরোপ এবং রাশিয়ার মধ্যে একটি যুদ্ধ লাগবে, এই নিশ্চয়তাই বাড়ছে। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। রোমানিয়া, পোল্যান্ড, ফিনল্যান্ডের মতো ছোট দেশগুলিও একই পথে হাঁটছে, রাশিয়ানরাও তাই।

তিনি বলেন, সবাই প্রস্তুতি নিচ্ছে। এর ফল কি হতে পারে? কেবলই সংঘাত। এই পরিস্থিতিতে, সার্বিয়াও নিজেকে একদিকে খাদ ও অন্যদিকে কূপের মাঝে মনে করছে এবং তাই সামরিক প্রস্তুতি জোরদার করতে হচ্ছে বলে তিনি জানান।

যদিও সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছে, মস্কোর ওপর নিষেধাজ্ঞা এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে অস্বীকার করায় বেলগ্রেডের আবেদন কার্যতই স্থগিত রয়েছে। দুটি দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বজায় আছে এবং রাশিয়া সার্বিয়ার অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী।

অন্যদিকে, মস্কো বারবার অভিযোগ করছে ন্যাটো এবং ইইউ ক্রমাগত সম্প্রসারণের মাধ্যমে ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।   সূত্র: আরটি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ন্যাটো-রাশিয়া যুদ্ধ অনিবার্য: সার্বিয়ার প্রেসিডেন্ট

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক সতর্ক করে বলেছেন, পশ্চিমা দেশ এবং রাশিয়ার মধ্যে সরাসরি সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠছে। তার মতে, ইউরোপের দেশগুলোর দ্রুত সামরিক প্রস্তুতি এবং অস্ত্রসজ্জার বৃদ্ধি এই পরিস্থিতিকে আরও নিশ্চিত করে তুলছে।

মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ভুসিক বলেন, এমন যুদ্ধের সম্ভাবনা এখন আর নিছক কল্পনা নয়। তিনি উল্লেখ করেন, সামরিক ব্যয়ের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার হুমকির কারণে দ্রুত সামরিকীকরণের পথে হাঁটছে, যদিও মস্কো এই বিষয়টিকে ঘরোয়া অর্থনৈতিক সমস্যা থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য হিসেবে বাতিল করেছে।

ভুসিক আরও বলেছেন, আমার ধারণা ইউরোপ এবং রাশিয়ার মধ্যে একটি যুদ্ধ লাগবে, এই নিশ্চয়তাই বাড়ছে। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। রোমানিয়া, পোল্যান্ড, ফিনল্যান্ডের মতো ছোট দেশগুলিও একই পথে হাঁটছে, রাশিয়ানরাও তাই।

তিনি বলেন, সবাই প্রস্তুতি নিচ্ছে। এর ফল কি হতে পারে? কেবলই সংঘাত। এই পরিস্থিতিতে, সার্বিয়াও নিজেকে একদিকে খাদ ও অন্যদিকে কূপের মাঝে মনে করছে এবং তাই সামরিক প্রস্তুতি জোরদার করতে হচ্ছে বলে তিনি জানান।

যদিও সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছে, মস্কোর ওপর নিষেধাজ্ঞা এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে অস্বীকার করায় বেলগ্রেডের আবেদন কার্যতই স্থগিত রয়েছে। দুটি দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বজায় আছে এবং রাশিয়া সার্বিয়ার অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী।

অন্যদিকে, মস্কো বারবার অভিযোগ করছে ন্যাটো এবং ইইউ ক্রমাগত সম্প্রসারণের মাধ্যমে ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।   সূত্র: আরটি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com